|
কাতার বিশ্বকাপের স্টেডিয়ামে বাংলাদেশি নারী ডাক্তার
কাতার প্রতিনিধি
|
|
কাতার বিশ্বকাপের স্টেডিয়ামে বাংলাদেশি নারী ডাক্তার আরব কাপের অভিজ্ঞতা নিয়ে ফুটবল বিশ্বকাপে দায়িত্ব পাওয়ার অপেক্ষায় থাকা এ বাংলাদেশি চিকিৎসক বলেন, ‘প্রতিটি ফুটবল কাপে সাধারণত পুরুষ চিকিৎসক থাকে। কিন্তু ফিফার নতুন নিয়ম অনুযায়ী পুরুষের পাশাপাশি মহিলা চিকিৎসকও রাখার নিয়ম করা হয়েছে। এ অনুযায়ী আরব কাপে কাতারে ছয় স্টেডিয়ামে একজন করে নারী চিকিৎসক রাখা হয়। যার মধ্যে স্টেডিয়াম ৯৭৪’র দায়িত্বে ছিলাম আমি। তাই আশা করছি বিশ্বকাপেও এই স্টেডিয়ামের দায়িত্বে থাকতে পারবো।’ ![]() কাতার বিশ্বকাপের স্টেডিয়ামে বাংলাদেশি নারী ডাক্তার পেশাদারিত্বের কাছে হার মেনেছে আবেগ। ২০২১ সালে তারকা ফুটবলারদের খেলা দেখেছেন একেবারে কাছ থেকে। দিয়েছেন চিকিৎসা সেবাও। কিন্তু প্রতিটি ম্যাচে পেশাদারিত্বের দিকে বেশি নজর দিয়েছেন তিনি। ফুটবলারদের সুস্থতা নিশ্চিতে আয়শা পারভিন বলেন,‘ফিজিশিয়ানের দায়িত্ব পালনের কারণে অনেক বিখ্যাত ফুটবলারদের খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে আমার। কিন্তু নিজের আবেগকে দমিয়ে রেখে পেশাদারিত্বকে বেশি গুরুত্ব দিয়েছে। কারণ ফুটবলারদের সুস্থতা নিশ্চিত করাই আমার প্রধান দায়িত্ব। সবসময় তা করার চেষ্ঠা করেছি।’ আরব কাপে ৯৭৪ স্টেডিয়ামের মেডিকেল টিমের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন আয়শা পারভিন। বিশ্বকাপের জন্য এখনো চূড়ান্ত ডাক না পেলেও প্রশিক্ষণ বা নানা কার্যক্রমে আশা করা যায় সেই একই ভ্যেনুতে থাকছেন আয়শা পারভিন। চট্টগ্রামের একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করে কাতার গিয়ে উচ্চতর ডিগ্রি নিয়েছেন আয়শা। এখন সেখানেই চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছেন তিনি। এমন পেশায় জড়িত থাকায় গর্ব করছেন তার পরিবার, দূতাবাস ও প্রবাসী বাংলাদেশিরা। তিনি বলেন, ‘কাতারে শুধুমাত্র শ্রমিকরাই আসেন এমন ধরণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কারণ কাতারের শুধু শ্রমিক নয়, এর বাহিরেও অনেক উচ্চরত পর্যায় কাজ করছে বাংলাদেশিরা। আমি আমার কাজের মাধ্যমে এ ভুল ধারণা ভাঙ্গার চেষ্টা করছি।’ কাতারের বাংলাদেশি রাষ্ট্রদূত মোঃ জসীম উদ্দিন বলেন, ‘কাতারের ফুটবল বিশ্বকাপের প্রতিটি স্তরের জড়িয়ে রয়েছে বাংলাদেশিরা। আয়শা পারভিন এ ধরণের বড় আয়োজনে চিকিৎসক হিসেবে কাজ করার সুযোগ পাচ্ছে শুনে আমি অনেক আনন্দিত।’ বিশ্বকাপ ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করেছে দেশটির বাংলাদেশি কমিউনিটিতে। মাঠে বসে প্রিয় দলের খেলা দেখার জন্য অধীর আগ্রহে আছেন তারা। আর যখন এর নানা পর্যায় জড়িয়ে থাকবে লাল সবুজের নাম সে আসর ঘিরে বাংলাদেশিদের আবেগ কোন পর্যায় পৌঁছাবে তা বলার অপেক্ষা রাখে না। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
