|
AIM কংগ্রেসের আফ্রিকা–জিসিসি কাউন্সিলের উপদেষ্টা বোর্ডে মনোনীত বাংলাদেশি বংশোদ্ভূত ড. হায়দার
নতুন সময় প্রতিবেদক
|
![]() AIM কংগ্রেসের আফ্রিকা–জিসিসি কাউন্সিলের উপদেষ্টা বোর্ডে মনোনীত বাংলাদেশি বংশোদ্ভূত ড. হায়দার চিঠিতে যৌথভাবে স্বাক্ষর করেন আফ্রিকা প্যাভিলিয়নের সহ-সভাপতি ও আফ্রিকা–জিসিসি কাউন্সিলের সহ-প্রতিষ্ঠাতা এম’জি ফুলা নাগেংজে এবং আফ্রিকা প্যাভিলিয়নের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ও আফ্রিকা–জিসিসি কাউন্সিলের সহ-প্রতিষ্ঠাতা গঞ্জালো টেরেনাস। এতে ড. হায়দারের বৈশ্বিক অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং আন্তর্জাতিক বিনিয়োগ সহযোগিতায় তার ভূমিকার প্রশংসা করা হয়। AIM গ্লোবাল ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত AIM কংগ্রেস বিশ্বের অন্যতম বৃহৎ ও প্রভাবশালী বৈশ্বিক বিনিয়োগ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। প্রতি বছর সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত এই সম্মেলনে বিশ্বজুড়ে সরকারি কর্মকর্তা, নীতিনির্ধারক, বিনিয়োগকারী ও শীর্ষ ব্যবসায়ী নেতারা অংশ নেন। অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় পারস্পরিক সহযোগিতা জোরদার করাই এই সম্মেলনের মূল লক্ষ্য। আগামী ১৩ থেকে ১৫ এপ্রিল ২০২৬ পর্যন্ত দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এবারের AIM কংগ্রেস অনুষ্ঠিত হবে। সম্মেলনে ড. হায়দার একাধিক অধিবেশনে বক্তৃতা দেবেন বলে আশা করা হচ্ছে। আফ্রিকা-কেন্দ্রিক উন্নয়ন, বিনিয়োগ সম্ভাবনা এবং শান্তিপূর্ণ টেকসই অর্থনৈতিক অগ্রগতির বিষয়ে তিনি তার অভিজ্ঞতা ও বিশ্লেষণ তুলে ধরবেন। উল্লেখ্য, ড. হায়দার ইতোমধ্যে আফ্রিকাসহ বিশ্বের ১৫০টিরও বেশি দেশ সফর করেছেন। এই সম্মেলনে ১৮০টিরও বেশি দেশের প্রায় ২০ হাজার প্রতিনিধি অংশগ্রহণ করবেন বলে আয়োজকরা জানিয়েছেন। ফিনটেক, ইএসজি, নবায়নযোগ্য জ্বালানি, খনি, অবকাঠামো, মানবসম্পদ উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা, সরবরাহ ও পরিবহন খাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা হবে। বিশ্লেষকদের মতে, AIM কংগ্রেসের আফ্রিকা–জিসিসি কাউন্সিলের উপদেষ্টা বোর্ডে ড. হায়দারের মনোনয়ন আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশি বংশোদ্ভূত নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। তার অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি বৈশ্বিক বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা এবং টেকসই উন্নয়নের আলোচনাকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করা হচ্ছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
