ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
তেঁতুলিয়ায় স্মার্ট ইএসডিও ট্যুরিজম প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন
মুস্তাক আহমেদ, পঞ্চগড়
প্রকাশ: Saturday, 20 June, 2026, 5:16 PM

তেঁতুলিয়ায় স্মার্ট ইএসডিও ট্যুরিজম প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

তেঁতুলিয়ায় স্মার্ট ইএসডিও ট্যুরিজম প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ইএসডিও (ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন ) এর ব্যবস্থাপনায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগীতায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস -২০২৬ উদযাপিত হয়েছে।

শনিবার দুপুরে তেঁতুলিয়া উপজেলার ইকো মহানন্দা কটেজের হলরুমে দিবসটি উপলক্ষে্য একটি বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতা ও বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয়।

বিশ্ব ব্যাংকের অর্থায়নে সাসটেইনএবল মাইক্রোএন্টারপ্রাইজ রেসিলিয়েন্ট ট্রান্সফরমেশন (স্মার্ট)  প্রকল্পের মাধ্যমে তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের শাড়িয়াল জোত গ্রাম কে মডেল ভিলেজ হিসাবে গড়ে তোলার মধ্য দিয়ে এই অঞ্চলে ইকো পর্যটনের হাব তৈরী করা হবে। প্রমোটিং কমিউনিটি বেসড ট্যুরিজম ইন দ্যা নর্দান পার্ট অব বাংলাদেশ নামীয় উপ প্রকল্পের মাধ্যমে এ অঞ্চলের  পরিবেশ ক্লাবের সদস্যদের মাঝে কৃষি ও পর্যটন ভিত্তিক আর্থসামাজিক পর্যটন উন্নয়ন বৃদ্ধি করা। এছাড়াও আরএসিপির মাধ্যমে এ অঞ্চলের পরিবেশ পর্যটন নিয়ে কাজ করা উদ্যোক্তা ও ক্লাবের মাধ্যমে প্রায় ৩২ টির ও বেশী খাতে প্রশিক্ষণ ও অর্থ সহায়তার মাধ্যমে পরিবেশ বান্ধব পর্যটনের সম্ভাবনা তৈরি করাহবে।

সাব্বির আহম্মেদের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইএসডিও মাইক্রোফাইনান্স কর্মসূচির প্রধান খতিবর রহমান , প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জীবন ইসলাম। জাতীয় পরিবেশ পদক প্রাপ্ত পরিবেশ কর্মী মাহমুদুল মামুন।

এছাড়াও উপস্থিত ছিলেন ইএসডিও মাইক্রোফাইনান্স কর্মসূচির জোনাল ম্যানেজার রফিকুল ইসলাম, ইএসডিও মাইক্রোফাইনান্স কর্মসূচির এরিয়া ম্যানেজার নগেন্দ্রনাথ রায়, ইএসডিও মাইক্রোফাইনান্স কর্মসূচির তেঁতুলিয়া শাখার ম্যানেজার অলিয়র রহমান, স্মার্ট প্রকল্পের , প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ লিটন, এটিও আসাদুর রহমান। শাড়িয়াল জোত মডেল পরিবেশ ক্লাবের সভাপতি জামাল উদ্দিন বাবু। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মী , বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও সাংবাদিক বৃন্দ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status