ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
সাতক্ষীরায় সুজন এর জেলা কমিটি গঠন
পবিত্র মোহন দাস সভাপতি ও মোস্তাফিজুর রহমান উজ্জল সম্পাদক
প্রকাশ: Saturday, 20 June, 2026, 8:43 PM

পবিত্র মোহন দাস সভাপতি ও মোস্তাফিজুর রহমান উজ্জল সম্পাদক

পবিত্র মোহন দাস সভাপতি ও মোস্তাফিজুর রহমান উজ্জল সম্পাদক

সাতক্ষীরায় সুজন-সুশাসনের জন্য নাগরিক এর উদ্যোগে অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা বিষয়ক এক সভা ও সুজন এর জেলা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বেলা ১১টায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে আয়োজিত সভায় সভাপত্বি করেন, সুজন’র সিনিয়র সদস্য অধ্যক্ষ হোসেন আলী। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুজন এর খুলনা বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারি মাসুদুর রহমান রনজু।

অনুষ্ঠানে বক্তব্য দেন, সুজনের বিদায়ী সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, সাবেক সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি, প্রভাষক ভারতেশ্বরী বিশ্বাস, আরা’র নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ, এড. সেলিনা আক্তার শেলী, রোকনুজ্জামান, সাংবাদিক আহসানুর রহমান রাজিব, সলুদা বেগম প্রমূখ।

সভায় আগামী দুই মাসের মধ্যে যুবকদের নিয়ে সুজন বন্ধুর জেলা ও উপজেলা কমিটি গঠন, ডিসেম্বর মাসের মধ্যে সকল উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ও মতবিনিময়, সদস্য সংগ্রহ, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ক্যাম্পেইন করা, তিন মাস পর পর বিভিন্ন সমস্যা, সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক সংবাদ সম্মেলন, মানববন্ধন ইত্যাদি কর্মসুচি পালন করাসহ ১১ নভেম্বর সুজনের প্রতিষ্ঠা বার্ষিকী একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

সভা শেষে সর্বসম্মতিক্রমে বিশিষ্ট মানবাধিকার সংগঠক অধ্যক্ষ পবিত্র মোহন দাসকে সভাপতি এবং সাংবাদিক ও সংগঠক মোস্তাফিজুর রহমান উজ্জলকে সাধারণ সম্পাদক করে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নকর্মীদের নিয়ে ৭১ সদস্য বিশিষ্ট সুজন-সুশাসনের জন্য নাগরিক এর সাতক্ষীরা জেলা কমিটি ঘোষনা করা হয়। এছাড়া অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, ফরিদা আক্তার বিউটিকে উপদেষ্টা করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status