|
প্রকাশ হল ‘পদ্মার বুকে স্বপ্নের সেতু’ সিনেমার ফার্স্ট লুক
নতুন সময় প্রতবেদক
|
|
প্রকাশ হল ‘পদ্মার বুকে স্বপ্নের সেতু’ সিনেমার ফার্স্ট লুক বড়ুয়া মনোজিত ধীমন প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন আলী আজাদ। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন এই সময়ের সাঞ্জু জন ও অলিভিয়া মাইশা। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করেছে নির্মাতা প্রতিষ্ঠান বাংলা টকিজ। ![]() প্রকাশ হল ‘পদ্মার বুকে স্বপ্নের সেতু’ সিনেমার ফার্স্ট লুক যেখানে অলিভিয়া মাইশা এবং সাঞ্জু জনকে দেখা গেছে। তার পেছনে দাঁড়িয়ে আছেন স্বপ্নের পদ্মা সেতু। নানন্দিক এ পোস্টারটি ডিজাইন করেছেন রাকিব হোসেন । আলী আজাদ ছবির গল্প প্রসঙ্গে বলেন, এটা অফ ট্র্যাকের ছবি। পদ্মা সেতুকে নিয়ে আমার প্রত্যয় এবং অহংকারের একটি গল্প বলতে চেয়েছি। আশা করি দর্শকরা নিরাশ হবেন না। অনেক চেষ্টা করেছি দর্শকদের একটি গল্পের ছবি উপহার দেব বলে।’ ছবির বিষয়ে সাঞ্জু জন বলেন, ‘পদ্মার বুকে স্বপ্নের সেতু’ সিনেমাতে আমি একেবারে নতুনরূপে হাজির হতে যাচ্ছি, যা দর্শকদের ভালো লাগবে। চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য অনেক কষ্ট করছি। এই সিনেমার মধ্য দিয়েই বড় পর্দায় পা দিলেন অলিভিয়া মাইশা। পদ্মা সেতু এলাকার বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। প্রযোজক বড়ুয়া মনোজিত ধীমন জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে সিনেমার ট্রেলার প্রকাশ পাবে। সাঞ্জু জন-অলিভিয়া মাইশা ছাড়াও সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- রায়হান মুজিব, হিমেল রাজ, খুকু, আনোয়ার সিরাজী, শাহিন খান, শান্তা পাল প্রমুখ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
