ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১ নভেম্বর ২০২৬ ● ১৬ কার্তিক ১৪৩৩
হ্যালোইন লুকে অচেনা অপু বিশ্বাস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 1 November, 2026, 10:59 AM

হ্যালোইন লুকে অচেনা অপু বিশ্বাস

হ্যালোইন লুকে অচেনা অপু বিশ্বাস

বিশ্বজুড়ে উদযাপিত হলো হ্যালোইন উৎসব। এতে মেতে উঠেছে দেশের শোবিজ অঙ্গনের তারকারাও; ছোঁয়া লেগেছে জনপ্রিয় ঢালিউড কুইন অপু বিশ্বাসের মাঝেও।  

প্রায়ই নজরকাড়া লুকে নিজেকে মেলে ধরেন চিত্রনায়িকা। এবার ধরা দিলেন হ্যালোইন উৎসবের আবহে এক অচেনা ও রহস্যময় লুকে; যা নজর কেড়েছে ভক্তদের মাঝে।

ছবিগুলোতে অপু বিশ্বাসকে সম্পূর্ণ ভিন্ন ও গথিক ধাঁচের এক অবতারে দেখা গেছে। ছবিতে তাকে কুচকুচে কালো লেসের স্লিট গাউনে দেখা গেছে; ঝুলন্ত ল্যাম্পের নিচে বেশ মোহময়ী ভঙ্গিতে সোফায় শুয়ে থাকতে দেখা যায়। 

অন্য একটি ছবিতে হাতে একটি প্রাচীন ধাঁচের লণ্ঠন বা ল্যাম্প ধরে রহস্যঘেরা দৃষ্টিতে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন।

মূলত তার এই পুরো মেকওভারে গাঢ় লাল লিপস্টিক, গাঢ় মেকআপ এবং ক্লাসিক ওয়েভ হেয়ারস্টাইল তাকে এক অচেনা রূপ দান করেছে। চোখে কনটাক্ট লেন্সও আবার অন্যতম ভূমিকা রেখেছে এতে। 

অপুর এই ভিন্নধর্মী হ্যালোইন লুক সামাজিকমাধ্যমে প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই তা বেশ সাড়া ফেলে। ভক্ত-অনুরাগীরা তার এই নতুন রূপের প্রশংসা করেছেন; মন্তব্যঘরে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন।

ফ্যাশন স্টেটমেন্ট এবং অনন্য সাজসজ্জা নিয়ে বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন অপু বিশ্বাস। হ্যালোইনের এই অচেনা ও আকর্ষণীয় উপস্থিতির মাধ্যমে তিনি আবারও প্রমাণ করলেন, স্টাইল ও গ্ল্যামারে তিনি সব সময়ই এক ব্যতিক্রমী নাম।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status