ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
বাগমারায় পুলিশের অভিযানে মাদকসহ পৃথক মামলায় ৪ জন গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 27 June, 2022, 5:02 PM

বাগমারায় পুলিশের অভিযানে মাদকসহ পৃথক মামলায় ৪ জন গ্রেপ্তার

বাগমারায় পুলিশের অভিযানে মাদকসহ পৃথক মামলায় ৪ জন গ্রেপ্তার

রাজশাহীর বাগমারায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামীসহ মাদক মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদকসহ ৩ জন এবং পরোয়ানাভুক্ত ১জন।

রবিবার রাতে ৬ গ্রাম হেরোইনসহ উপজেলার বড় মাড়িয়া গ্রামের মৃত ইসহাকের ছেলে খাঁজা প্রামানিক, ইয়াবাসহ সাঁকোয়া গ্রামের আবজাল হোসেনের ছেলে আব্দুল মজিদ এবং ১০ লিটার চোলাইমদসহ খোদাপুর গ্রামের মৃত ফয়েজ উদ্দীনের ছেলে নাজিমুদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে পরোয়ানাভুক্ত আসামী বিনোদপুর গ্রামের রফাতুল্লার ছেলে রুবেল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status