ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইতিহাসে বিশ্বের এক নম্বর সিনেমা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 10 May, 2022, 1:35 PM

ইতিহাসে বিশ্বের এক নম্বর সিনেমা

ইতিহাসে বিশ্বের এক নম্বর সিনেমা

অসাধারণ একটি চলচ্চিত্র 'দ্য শশাঙ্ক রিডেম্পশন'। ইন্টারনেট মুভি ডেটাবেস বা আইএমডিবি রেটিং-এ সিনেমাটি বিশ্বের এক নম্বর সিনেমা। শশাঙ্ক রিডেম্পশন সিনেমাটি জেলখানা থেকে মুক্তির কাহিনি। এখানে যেন বলা হচ্ছে জীবন থেকে বাঁচো। আশায় বাঁচো। কখনো হাল ছেড়ে দিয়ো না।

তার ওপর তুলে ধরা হয়েছে জেলখানার পরিবেশের নাটকীয় বাস্তবতা। জেলখানা সম্পর্কে বিস্তৃত ও বাস্তবধর্মী ধারণা থাকলেই তবে এমন চমৎকার কাহিনির প্লট সাজানো যায়। আসলে প্লট বললেও ভুল হবে, বলতে হবে জেলখানার মন ছুঁয়ে যাওয়া বাস্তবতা।

ইতিহাসের সব সিনেমার মধ্যে এটি আছে এক নম্বরে। কিংবদন্তি অভিনেতা মর্গান ফ্রিমানের অসাধারণ অভিনয় সিনেমাটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। সিনেমায় তার নাম রেড। খুনের মামলায় জেল খাটে। লাইফ ইনস্যুরেন্সের টাকা পেতে স্ত্রীকে মেরে ফেলার পরিকল্পনা করেছিল সে। কিন্তু সব প্ল্যানমতো না যাওয়ায় ধরা খেয়ে যায়।

সিনেমাটিকে মনে ধরিয়ে দিতে যেটা মূল চালিকা হিসেবে কাজ করছে সেটা হচ্ছে এর ন্যারেটর বা কথক। সিনেমার বেশির ভাগ অংশই মর্গান ফ্রিমানের ভাষ্যে। তার গম্ভীর কণ্ঠে সিনেমায় তার ভাষ্যগুলো আরও কাব্যিক রূপ লাভ করে।

একজন জেলখানার কয়েদি জীবনের ৪০ বছর জেলে কাটিয়েও যখন মুক্তির আকাঙ্ক্ষা থেকে এক চুলও নড়েন না, তখনই বোঝা যায় তিনি কতটা আশা নিয়ে বাঁচেন। আবার এমন চরিত্রও আছে, এই সিনেমা যে কিনা জেল থেকে মুক্তি পেতে চায় না? কতটা মিশে গেলে একজন লোক বাকি জীবন জেলে থাকার জন্য আবার নতুন করে অপরাধ করতে চায়? কতটা মিশে গেলে জেলের বাইরের জীবন পানসে হয়ে যায়? বাইরের জীবনকে পানসে মনে করে নিজেকে শেষ করে দেয়?

পরিচালক ফ্রাঙ্ক ডারাবন্ট তার জীবনে পরে আরও অনেক সিনেমা তৈরি করেছেন। ভালোও হয়েছে। কিন্তু এই সিনেমাটির মতো অসাধারণ আর কোনোটি হয়নি। এ সিনেমার বড় একটা মেসেজ: ‘আশায় বাঁচো’। সিনেমায় একসময় অতি বিখ্যাত এই বাক্যটি উচ্চারিত হয়

সিনেমাটি স্টিফেন কিংয়ের ঔপন্যাসিক ‘রিটা হেওয়ার্থ অ্যান্ড শশাশ্ঙ্ক রিডেম্পশন’ অবলম্বনে নির্মিত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status