|
ওসাকের নৌবিহারে পুরোনো শিক্ষার্থীদের আনন্দঘন মিলনমেলা
সুমন চৌধুরী
|
![]() ওসাকের নৌবিহারে পুরোনো শিক্ষার্থীদের আনন্দঘন মিলনমেলা আয়োজনের আগে সংগঠনের প্রধান উপদেষ্টা ও স্থানীয় সংসদ সদস্য হাবিবুর রশীদ হাবিব নৌবিহারের উদ্যোগকে স্বাগত জানান এবং অনুষ্ঠানটি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় পরামর্শ দেন। নৌবিহারে ওসাকের উপদেষ্টা ও খিলগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ আকন্দ, খিলগাঁও থানা বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সভাপতি এম জামান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, খিলগাঁও উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও ওসাকের প্রতিষ্ঠাতা সদস্যসচিব মাহফুজুর রহমান, উপদেষ্টা আরিফুর রহমান মৃধা, ওসাকের প্রধান উদ্যোক্তা সাংবাদিক সুমন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ ভুইয়া হাবিব, ওসাক গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রশাসক ইকবাল হোসেন রানা, ওহিদুর রহমান ডলার, সহসভাপতি কামরুজ্জামান বাবু, কাজী রিপন, জহির উদ্দিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানু, সহসাংগঠনিক সম্পাদক রাসেল খান শিশির, অর্থ সম্পাদক আরমান, দপ্তর সম্পাদক আবু সুফিয়ান, প্রচার সম্পাদক সাইফুলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। ![]() ওসাকের নৌবিহারে পুরোনো শিক্ষার্থীদের আনন্দঘন মিলনমেলা ওসাকের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল আলীম পান্নাও নৌবিহারে অংশ নেন। দিনব্যাপী আয়োজনে নৌভ্রমণের পাশাপাশি গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, আড্ডা, খেলাধুলা ও নানা বিনোদনমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা দীর্ঘদিন পর সহপাঠী ও বন্ধুদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর সুযোগ পান। নৌবিহার সফলভাবে সম্পন্ন হওয়ায় সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানু সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, মহান আল্লাহর রহমতে ওসাকের নৌভ্রমণ শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আয়োজনটি সফল করতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা শুরু থেকেই আন্তরিকভাবে কাজ করেছেন। তিনি বিশেষভাবে সংগঠনের সহসভাপতি কামরুজ্জামান বাবু, উপদেষ্টা মাহফুজুর রহমান ও আরিফুর রহমান মৃধা, কার্যকরী সদস্য ইমরানুল হাসান টিটু, কোষাধ্যক্ষ গোলাম মাহবুব আরমান, সহসভাপতি জহির উদ্দিন, দপ্তর সম্পাদক আবু সুফিয়ান স্বপন, কার্যকরী সদস্য মুক্তার হোসেন ও রাকিব, সাংগঠনিক সম্পাদক রাসেল খান শিশির, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, তথ্যবিষয়ক সম্পাদক রিফাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নওজেস হানিফ সুজনসহ সংশ্লিষ্টদের অবদানের কথা তুলে ধরেন। সাংস্কৃতিক আয়োজনকে নৌবিহারের অন্যতম আকর্ষণ উল্লেখ করে মানু বলেন, ওসাকের প্রধান উদ্যোক্তা কাঞ্চন চৌধুরী সুমন ও ইকবাল হোসেন রানার উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন নৌভ্রমণকে আরও প্রাণবন্ত করে তোলে। ওসাকের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল আলীম পান্নার প্রতিও কৃতজ্ঞতা জানান সংগঠনের সাধারণ সম্পাদক। তিনি বলেন, অসুস্থ শরীর নিয়েও তিনি পুরো আয়োজনের বিষয়ে সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন এবং সংগঠনের সদস্যদের পাশে থেকেছেন। আয়োজকেরা বলেন, ওসাকের মূল লক্ষ্য সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বন্ধন আরও দৃঢ় করা। এ ধরনের আয়োজনের মাধ্যমে পুরোনো সহপাঠীদের মধ্যে সম্পর্ক আরও গভীর হওয়ার পাশাপাশি নতুন প্রজন্মের সদস্যদের সঙ্গেও সংগঠনের যোগাযোগ বাড়ছে। দিনশেষে আনন্দ-উচ্ছ্বাস ও নানা স্মরণীয় মুহূর্তের মধ্য দিয়ে নৌবিহার শেষ হয়। নিরাপদ ও সফলভাবে আয়োজনটি সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারী ও আয়োজকদের মধ্যে ছিল সন্তুষ্টি ও আনন্দ।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
