ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ৪ অক্টোবর ২০২৬ ● ১৯ আশ্বিন ১৪৩৩
শুটিং সেটে অগ্নিকাণ্ড, বেঁচে গেলেন অভিনেত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 4 October, 2026, 3:54 PM

শুটিং সেটে অগ্নিকাণ্ড, বেঁচে গেলেন অভিনেত্রী

শুটিং সেটে অগ্নিকাণ্ড, বেঁচে গেলেন অভিনেত্রী

ভারতের উত্তরপ্রদেশে ভোজপুরি সিনেমা ‘ভূতনি কা বদলা’-র শুটিং সেটে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় সিনেমার অন্যতম অভিনেত্রী সঞ্জনা পাণ্ডের পোশাকে আগুন ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার সময় ইউনিটের কলাকুশলীদের তৎপরতায় অক্ষত অবস্থায় বেঁচে যান তিনি। 

দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনযায়ী, সিনেমার একটি দৃশ্যের শুটিংয়ে আগুনের ব্যবহার ছিল। চিত্রনাট্য অনুযায়ী আগুনের মধ্যে দাঁড়িয়ে অভিনয় করছিলেন সঞ্জনা পাণ্ডে।

তবে দৃশ্যধারণ চলাকালে বাতাস বেড়ে গেলে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে অভিনেত্রীর পোশাকে। এ সময় সেটে উপস্থিত সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি দেখে সেটে থাকা শুটিং ইউনিটের কর্মীরা দ্রুত এগিয়ে আসেন এবং পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের তাৎক্ষণিক তৎপরতায় সঞ্জনাকে সময়মতো নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়।

এ দুর্ঘটনায় অন্য কেউ আহত হননি। ঘটনার পর নিজের নিরাপত্তার কথা জানিয়ে স্বস্তি প্রকাশ করেছেন অভিনেত্রী। 

সঞ্জনা জানান, ছবির গল্প ও চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তুলতে পুরো টিম অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করছে। সিনেমাটি মুক্তির পর দর্শক গল্পের উপস্থাপন ও অভিনয় উপভোগ করবেন বলে তিনি আশা ব্যক্ত করেন। 

‘ভূতনি কা বদলা’ একটি ভোজপুরি হরর-কমেডি চলচ্চিত্র। সিনেমাটিতে সঞ্জনা পাণ্ডে ছাড়াও অভিনয় করছেন অরবিন্দ আকেলা কাল্লু, পূজা গাঙ্গুলী ও মাহী শ্রীবাস্তব।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status