|
তারকা হওয়ার স্বপ্নে নামটাই পাল্টে ফেলেন ইধিকা
নতুন সময় ডেস্ক
|
![]() তারকা হওয়ার স্বপ্নে নামটাই পাল্টে ফেলেন ইধিকা অভিনয় জীবনের শুরুর দিকে তার নাম ছিল ‘টুম্পা পাল’। ‘আরব্য রজনী’, ‘কপালকুণ্ডলা’ ও ‘রিমলি’র মতো টেলিভিশন ধারাবাহিকে কাজের সময়েও বিনোদন অঙ্গন ও পরিচিত মহলে তিনি টুম্পা নামেই পরিচিত ছিলেন। কিন্তু শোনা যাচ্ছে, রুপালী জগতে স্থায়ী আসন তৈরি এবং বড় পর্দায় আত্মপ্রকাশের কথা ভেবেই নাকি নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেন এই অভিনেত্রী! ‘টুম্পা’ নামটি বেশ প্রচলিত ও সাধারণ হওয়ায় ইন্ডাস্ট্রির উপযোগী একটি ভিন্নধর্মী নামের খোঁজে ছিলেন তিনি। সেই ভাবনা থেকেই পরবর্তীতে বেছে নেন ‘ইধিকা’ নামটি। নাম পরিবর্তনের পর বড় পর্দায় নতুন পরিচিতি নিয়ে পথচলা শুরু করেন তিনি। বর্তমানে ছোট পর্দা পেরিয়ে দেব ও শাকিব খানের মতো তারকাদের সঙ্গে পরপর চলচ্চিত্রে কাজের মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন ইধিকা। জানা গেছে, নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের ‘কুইন ভিক্টোরিয়া ও গোয়েন্দা কানাইচরণ’ চলচ্চিত্রে দেখা যাবে তাকে। পাশাপাশি পরিচালক পথিকৃৎ বসুর একটি নতুন প্রজেক্টে অভিনেতা জিতের বিপরীতেও তার অভিনয় করার বিষয়ে আলোচনা চলছে। তবে এ বিষয়ে প্রযোজনা সংস্থা বা শিল্পীদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
