ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬ ● ১৮ আশ্বিন ১৪৩৩
মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হতে পারে: ট্রাম্প
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 3 October, 2026, 10:44 AM

মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হতে পারে: ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হতে পারে: ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে বলে আবারও মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ধারণা, মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরপরই যুদ্ধের অবসান হতে পারে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

আলাবামার মোবাইলে শুক্রবার নির্বাচনি সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা করার মতো কাউকে খুঁজে পাচ্ছে না যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।

ট্রাম্প বলেন, আমি জানি না কার সঙ্গে কথা বলব। কথা বলার মতো কেউ নেই। কেউ প্রেসিডেন্ট হতে চায় না। আমি বলি, ইরানে কার সঙ্গে কথা বলব? নক নক, ভেতরে কেউ নেই। ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সম্ভাবনা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ইরান কখনও পারমাণবিক অস্ত্র পাবে না। তাদের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না।

অন্যান্য প্রেসিডেন্টদের অনেক আগেই এটি করা উচিত ছিল। আমাদেরই সব সময় কঠিন কাজ করতে হয় বলেন ট্রাম্প। ইরানের সামরিক সক্ষমতা নিয়েও মন্তব্য করেন ট্রাম্প বলেন, তাদের কোনও নৌবাহিনী নেই, বিমানবাহিনী নেই, রাডার নেই, বিমান প্রতিরক্ষাব্যবস্থাও নেই।

ইরানের অর্থনীতি প্রসঙ্গে বলেন, দেশটির অর্থনীতি ‘ধ্বংসের পথে’ এবং সেখানে মূল্যস্ফীতি প্রায় ৩১০ শতাংশ। যুদ্ধ কবে শেষ হতে পারে এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এটি খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে, সম্ভবত নির্বাচনের পরপরই। ইরানকে ঘিরে অবরোধ প্রসঙ্গে ট্রাম্প বলেন, অবরোধের কী হবে? আমরা এটিকে ইস্পাতের প্রাচীর বলি।

যুদ্ধ শেষ হলে জ্বালানি তেলের দাম দ্রুত কমে আসবে বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন, যুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তেলের দাম দ্রুত নিচে নেমে আসবে। এ ছাড়া যুক্তরাষ্ট্র খুব শিগগিরই দেশটির কৌশলগত জ্বালানি তেলের মজুত বা স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ পুনরায় পূরণ শুরু করবে বলেও জানান ট্রাম্প।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status