ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 10 May, 2022, 1:28 PM

চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন

চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের আঙ্গারপাড়ায় চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার রহস্য ২৪ ঘণ্টার মধ্যেই উদঘাটন করেছে পুলিশ। আদালতে দাখিল করা হয়েছে অভিযোগপত্র।

সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় মানিকগঞ্জ জেলা পুলিশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকালে ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের আঙ্গারপাড়ার বাসিন্দা দন্ত চিকিৎসক আসাদুজ্জামান রুবেল তার স্ত্রী ও দুই মেয়েকে গলা কেটে হত্যা করেন এবং আত্মহত্যার চেষ্টা চালান। পরে তাকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদ ও জবানবন্দিতে হত্যায় দায় স্বীকার ও কারণ জানান রুবেল।

জবানবন্দি অনুযায়ী, শনিবার রাত সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টার মধ্যে বাড়ির ফুলবাগানে রাখা দা দিয়ে নিজ ঘরে ঘুমন্ত স্ত্রী ও দুই মেয়ের মাথার মাথার পেছনে আঘাত করেন এবং বালিশচাপা দেন। এরপর সেই দা দিয়ে স্ত্রী লাভলী আক্তার, মেয়ে ছোঁয়া ও কথাকে গলা কেটে মৃত্যু নিশ্চিত করেন। ঋণে জর্জরিত হয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন রুবেল।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মানিকগঞ্জ সদর হাসপাতালে তিন নিহতদের ময়নাতদন্ত হয়। এছাড়া আটককৃত আসাদুজ্জামান রুবেলের দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থল থেকেই  হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও রক্তমাখা জামাকাপড় উদ্ধার করা হয়। এ ঘটনায় হত্যা মামলা করেছেন নিহত লাভলি আক্তারের বাবা মো. সাইজুদ্দীন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status