|
গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন, ভেতরে আটকা পড়ে ৭০ জন অসুস্থ
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন, ভেতরে আটকা পড়ে ৭০ জন অসুস্থ এর আগে বিকাল পৌনে ৩টার দিকে আগুন লাগে। সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানালেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল পৌনে ৩টার দিকে কারখানাটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট, কোনাবাড়ী ফায়ার স্টেশনের একটি, গাজীপুর ফায়ার স্টেশনের দুটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও একটি ইউনিট এসে যোগ দেয়। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী বলেন, ‘মেট্রিক্স সোয়েটার কারখানাটি নগরীর ডেগেরচালা ফকির মার্কেট এলাকায় অবস্থিত। কারখানাটি আটতলা ভবনের। বিকাল পৌনে ৩টার দিকে কারখানায় আগুন লাগার খবর পাই আমরা। এরপর নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়। ভবনের তিন তলায় আগুন লেগেছিল। এরই মধ্যে ভেতরে আটকে পড়ায় ধোঁয়ায় ৭০ জন অসুস্থ হয়ে পড়েন। তাদের জীবিত অবস্থায় উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আশপাশে পুকুর বা পানির উৎস না থাকা ও কারখানার নিজস্ব অগ্নিনির্বাপনের ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
