ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬ ● ১৮ আশ্বিন ১৪৩৩
চায়ের দোকানে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 3 October, 2026, 2:25 PM

চায়ের দোকানে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের

চায়ের দোকানে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের

সাতক্ষীরা শহরে চায়ের দোকানে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে উচ্চ মাধ্যমিকের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টা-পৌনে ১২টার দিকে শহরের প্রাণী সম্পদ হাসপাতাল মোড়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সাতক্ষীরা থানার পরিদর্শক (তদন্ত) মো. শহীদুর রহমান।

নিহত জাকারিয়া খান সাতক্ষীরা শহরের রুচিরা বেকারির মালিক আব্দুল গফুরের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয় জাকারিয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রত্যাশী ছিল।

নিহতের ফুপাতো ভাই ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ শাহীন বলেন, জাকারিয়া রাতে পশু হাসপাতাল মোড়ের একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। সেখানে এক ব্যক্তির সঙ্গে দোকানদারের কথা-কাটাকাটি হচ্ছিল। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে জাকারিয়া তা থামাতে এগিয়ে যায়। এ সময় সন্ত্রাসীরা তাকে বুকে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

গুরুতর আহত জাকারিয়াকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাতক্ষীরা থানার পরিদর্শক (তদন্ত) শহীদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status