ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬ ● ১৮ আশ্বিন ১৪৩৩
রান্নাঘরের আগুনে পুড়ল পাঁচ ঘর, ছাই হলো সেঁজতির পড়াশোনার স্বপ্ন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 3 October, 2026, 11:16 AM

রান্নাঘরের আগুনে পুড়ল পাঁচ ঘর, ছাই হলো সেঁজতির পড়াশোনার স্বপ্ন

রান্নাঘরের আগুনে পুড়ল পাঁচ ঘর, ছাই হলো সেঁজতির পড়াশোনার স্বপ্ন

একটি রান্নাঘর থেকে শুরু হওয়া আগুন মুহূর্তেই কেড়ে নিল পাঁচটি পরিবারের ঘরসংসারের সঞ্চয়। পুড়ে ছাই হলো আসবাবপত্র, কাপড়চোপড়সহ নিত্যপ্রয়োজনীয় সবকিছু। সেই আগুনে পুড়েছে কলেজছাত্রী সেঁজতি আক্তারের বই-খাতা, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও পড়াশোনার সামগ্রীও। ফলে ঘর হারানোর পাশাপাশি নতুন করে পড়াশোনা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন এই শিক্ষার্থী।

শুক্রবার (২ অক্টোবর) বেলা ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কালীবাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, একটি রান্নাঘরে রান্নার সময় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের বসতঘরগুলোতে। ঘরগুলো পাশাপাশি থাকায় আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

আগুনের খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে নেভানোর কাজে যোগ দেন। পাশের নদী থেকে পানি এনে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

অগ্নিকাণ্ডে পাপেল, সায়েবালী, সেলিনা, পারভীন ও সুরহাব আলীর পাঁচটি বসতঘরের আসবাবপত্র, কাপড়চোপড়সহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।

সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছেন সুরহাব আলীর মেয়ে সেঁজতি আক্তার। তিনি স্থানীয় গয়েশপুর কলেজের শিক্ষার্থী। আগুনে তাঁর বই-খাতা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যাওয়ায় নতুন করে পড়াশোনার উপকরণ জোগাড় করা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তিনি।

সেঁজতি আক্তার বলেন, ‘আগুনে আমার বই-খাতা, কাগজপত্রসহ পড়াশোনার প্রয়োজনীয় সবকিছু পুড়ে গেছে। এখন নতুন করে বই-খাতা জোগাড় করা নিয়ে চিন্তায় আছি।’

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, আগুনে তাঁদের ঘরের প্রায় সব মালামাল পুড়ে গেছে। হঠাৎ এই ক্ষতিতে তাঁরা এখন অনেকটা অসহায় হয়ে পড়েছেন। ঘরসংসার নতুন করে গুছিয়ে নিতে তাঁরা সরকারি সহায়তার পাশাপাশি বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ইসলাম উদ্দিন বলেন, রান্নাঘরে পাতা দিয়ে রান্নার সময় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে পাঁচটি বসতঘরের মালামাল পুড়ে গেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status