ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ধনী মেয়েদের তথ্য পেলেই বিয়ের নামে প্রতারণা করত ৩ প্রতারক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 8 May, 2022, 6:05 PM

ধনী মেয়েদের তথ্য পেলেই বিয়ের নামে প্রতারণা করত ৩ প্রতারক

ধনী মেয়েদের তথ্য পেলেই বিয়ের নামে প্রতারণা করত ৩ প্রতারক

বিয়ের নামে প্রতারণার মাধ্যমে ২৫টি পরিবারের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার পর অবশেষে ধরা পড়েছে একটি চক্র। রোববার ভোরে যশোর সদরের নরেন্দ্রপুর থেকে এ চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- চক্রের মূল হোতা মণিরামপুর উপজেলার মুনসেফপুরের আফসার গাজীর ছেলে মিজানুর রহমান গাজী এবং তার সহযোগী ইব্রাহিম ওরফে কালু ঘটক ও মকবুল গাজী। দুই সহযোগী ধনী মেয়েদের তথ্য সংগ্রহ করত ও মূল হোতা বিয়ে প্রস্তাব দেওয়া, পাকা কথা বলা ও অর্থ হাতিয়ে নিত।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক বি এম আলমগীর হোসেন বলেন, চক্রটি গ্রামাঞ্চলে ধনী পরিবারের বিবাহযোগ্য মেয়েদের তথ্য সংগ্রহ করতো। এরপর মোবাইলে চক্রের হোতা মিজানুর গাজী সেই পরিবারগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে তুলত। সে কখনো নিজেকে সেনা সদস্য, কখন বিজিবি, কখনো পুলিশ আবার কখনো ব্যবসায়ী বলে পরিচয় দিত। মোবাইলে আলোচনা করে বিয়ের প্রস্তুতিও পাকা করে ফেলতেন। এরপর ‘বিপদে পড়েছেন’, ‘অনেক বড় ক্ষতি হয়ে যাবে’ ইত্যাদি নানা বাহানায় নগদ টাকা হাতিয়ে নিতেন। তাকে প্রতারণায় সহযোগিতা করতেন কালু ঘটক ও মকবুল।

কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, চক্রটি এ পর্যন্ত ২৫টি পরিবারের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিয়েছে। সবশেষ সদর উপজেলার নরেন্দ্রপুরের এক পরিবারের কাছ একই কায়দায় টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পেয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status