ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
যে কারণে স্ত্রী ও দুই মেয়েকে হত্যা, নিজেই জানালেন চিকিৎসক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 8 May, 2022, 5:58 PM

যে কারণে স্ত্রী ও দুই মেয়েকে হত্যা, নিজেই জানালেন চিকিৎসক

যে কারণে স্ত্রী ও দুই মেয়েকে হত্যা, নিজেই জানালেন চিকিৎসক

মানিকগঞ্জে স্ত্রী ও দুই মেয়েকে হত্যার ঘটনায় অভিযুক্ত আসাদুজ্জামান রুবেলকে আটক করেছে পুলিশ। রোববার সকালে ঘিওর উপজেলার পাচুরিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে স্ত্রী ও দুই মেয়েকে হত্যার কারণ জানিয়েছেন তিনি।

আটককৃত আসাদুজ্জামান রুবেল ঐ উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে। তিনি পেশায় একজন দন্ত চিকিৎসক। বানিয়াজুরি এলাকায় তার চেম্বার রয়েছে।

নিহত লাভলী আক্তার গৃহিণী। বড় মেয়ে ছোঁয়া আক্তার বানিয়াজুরি স্কুল অ্যান্ড কলেজে দশম শ্রেণির এবং ছোট মেয়ে কথা আক্তার বানিয়াজুরি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, ১৭-১৮ বছর আগে আসাদুজ্জামান রুবেল ও সাইজুদ্দিনের মেয়ে লাভলী আক্তার ভালবেসে বিয়ে করেন। বিয়ের পর থেকেই আসাদ স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকতেন। প্যারামেডিকেল কোর্স শেষে দন্ত চিকিৎসায় নামেন তিনি। কিছুদিন আগে ভুল চিকিৎসার কারণে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা হয় তার। যা ঋণ করে পরিশোধ করেন আসাদ। সেই ঋণের ২০ হাজার টাকা ফেরত দিয়েছিলেন, আজ বাকি টাকা দেওয়ার কথা ছিল। এ কারণে হতাশাগ্রস্ত হয়ে স্ত্রী ও দুই মেয়েকে গলা কেটে হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেন।

ঘিওর থানার ওসি মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, স্ত্রী ও দুই মেয়েকে হত্যার ঘটনায় অভিযুক্ত রুবেলকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে  তিনি হত্যার কথা স্বীকার করেছেন। ঋণগ্রস্ত থাকায় হতাশা থেকেই এমন ঘটনা ঘটিয়েছেন চিকিৎসক আসাদ। এ ঘটনায় নিহত লাভলী আক্তারের বাবা সাইজউদ্দিন হত্যা মামলা করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status