স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে বন্ধুকে ডেকে এনে এসিড নিক্ষেপ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 3 April, 2022, 1:05 PM
স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে বন্ধুকে ডেকে এনে এসিড নিক্ষেপ
ফরিদপুরে স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে বন্ধুকে মোবাইলে ডেকে এনে এসিড নিক্ষেপ করে রানা নামে এক যুবকের মুখমণ্ডল ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে।
গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবান রাতে জেলা শহরের গুহলক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে। এসিড আক্রান্ত রানা শহরের মধ্য আলীপুর এলাকার আব্দুর রবের ছেলে।
জানা যায়, স্ত্রীর সঙ্গে পরকীয়ার জের ধরে বন্ধু রিপন মোবাইল ফোনে ডেকে অতর্কিতভাবে রানার মুখমণ্ডলে এসিড ছুঁড়ে মারে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এসিড নিক্ষেপে অভিযুক্ত রিপন গুহলক্ষ্মীপুর এলাকার আব্দুল খালেকের ছেলে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার জানান, বন্ধুর স্ত্রীর সঙ্গে পরকীয়ার জের ধরে মোবাইল ফোনে ডেকে নিয়ে রানা নামে এক যুবকের শরীরে এসিড নিক্ষেপ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।