ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
বরিশালগামী লঞ্চে আগুন আতঙ্ক, মুন্সীগ‌ঞ্জে নোঙর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 3 April, 2022, 12:00 PM

বরিশালগামী লঞ্চে আগুন আতঙ্ক, মুন্সীগ‌ঞ্জে নোঙর

বরিশালগামী লঞ্চে আগুন আতঙ্ক, মুন্সীগ‌ঞ্জে নোঙর

ঢাকা থেকে বরিশালে যাওয়ার পথে আগুন আতঙ্কে মুন্সীগঞ্জে নোঙর করল বিলাসবহুল লঞ্চ এমভি প্রিন্স আওলাদ-১০। শনিবার রাত ১২টায় লঞ্চটি মুন্সীগঞ্জ ঘাটে নোঙর করা হয়। এর আগে রাত সাড়ে ১১টার দিকে লঞ্চটির ইঞ্জিনরুম থেকে ধোঁয়া ও পোড়া গন্ধ বের হলে যাত্রীদের মধ্যে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছেন, লঞ্চে আগুনের কোনো ঘটনা ঘটেনি। যাত্রীদের মধ্যে তুচ্ছ কারণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই বিষয়ে এমভি প্রিন্স আওলাদ লঞ্চের করনিক সাজ্জাদ হোসেন বলেন, লঞ্চের সাইলেঞ্ছার পাইপে নতুন এ্যাডজাস্টার লাগানো হয়েছে। এ্যাডজাস্টার লাগাতে হ্যালাইট দরকার হয়। ইঞ্চিন চালু হওয়ায় সেই হ্যালাইট গরম হয়ে পোড়া গন্ধ বেরিয়েছে। এ কারণে যাত্রীদের মাঝে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যাত্রীরা মনে করেছেন কোথাও আগুন লেগেছে। কোনো ধোঁয়া বের হয়নি।

সাজ্জাদ বলেন,যেহেতু যাত্রীদের মধ্যে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়েছে এজন্য মুন্সীগঞ্জ ঘাটে লঞ্চ নোঙর করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লোকজন এসেছেন। নৌপুলিশ এসেছে। তারা পরীক্ষা করে দেখছেন। তারা সিদ্ধান্ত দিলে পরবর্তী যাত্রা নির্ধারণ করা হবে।

লঞ্চের যাত্রী হা‌বিবুর রহমান বলেন, বড় কোনো আগুনের ঘটনা ঘটেনি। আমরা কেবিনে ছিলাম। ডেকের যাত্রীদের সঙ্গে কথা বলে জানলাম ইঞ্জিন রুম থেকে ধোয়া বের হচ্ছিল। এতে অনেকেই আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন। এখন লঞ্চটি মুন্সীগঞ্জ লঞ্চঘাটে নোঙর করা আছে। ফায়ার সার্ভিস এবং বিআইডব্লিউটিএ কোনো সিদ্ধান্ত দেয়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status