ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
টিপ পরছোস কেন’ বলেই কলেজ শিক্ষিকাকে গালি পুলিশ সদস্যর!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 3 April, 2022, 11:57 AM
সর্বশেষ আপডেট: Sunday, 3 April, 2022, 2:15 PM

টিপ পরছোস কেন’ বলেই কলেজ শিক্ষিকাকে গালি পুলিশ সদস্যর!

টিপ পরছোস কেন’ বলেই কলেজ শিক্ষিকাকে গালি পুলিশ সদস্যর!

রাজধানীর ফার্মগেট এলাকায় পুলিশের পোশাক পরা এক ব্যক্তির বিরুদ্ধে কটূক্তির অভিযোগ এনেছেন এক নারী। অভিযোগে তিনি বলেছেন, রাস্তা দিয়ে চলার সময় কপালে টিপ পরা নিয়ে ওই ব্যক্তি অশ্লীল গালি দেন। প্রতিবাদ করায় তাঁকে মোটরসাইকেল চাপা দিয়ে হত্যার হুমকিও দিয়েছেন তিনি। তবে অভিযুক্ত ব্যক্তির নাম তিনি বলতে পারেননি। অভিযোগ আনা এই নারীর নাম ড. লতা সমাদ্দার। তিনি তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক। শনিবার (২ এপ্রিল) সকালের দিকে এ ঘটনার পর শেরেবাংলা নগর থানায় তিনি লিখিত অভিযোগ করেন।

লতা সমাদ্দারের অভিযোগ, পুলিশের পোশাক পড়া ব্যক্তি তাকে ‘টিপ পরছোস কেন’ বলে অশ্রাব্য ভাষায় গালি দেয়। প্রতিবাদ করলে মোটরসাইকেলে থাকা সেই ব্যক্তি তার পায়ের পাতার ওপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে চলে যায়। এতে তিনি আহত হয়েছেন।

থানায় দেওয়া লিখিত অভিযোগে তিনি বলেছেন, শনিবার সকাল আনুমানিক ৮ টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক বাসা থেকে রিকশায় করে ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে নামেন। সেখান থেকে হেঁটে তেজগাঁও কলেজে কর্মস্থলে যাচ্ছিলেন। তখন সেজান পয়েন্টের সামনে একটি মোটরসাইকেলের উপর পুলিশের পোশাক পরা এক ব্যক্তি বসে ছিলেন। ওই মোটরসাইকেলের পাশ দিয়ে যাওয়ার সময়ে ওই ব্যক্তি আমার কপালে টিপ পরাকে উদ্দেশ্য করে বাজে মন্তব্য করেন। এক পর্যায়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। পেছনে ফিরে ঘটনার প্রতিবাদ করায় ফের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।

শিক্ষিকা তার অভিযোগে বলেছেন, তিনি প্রতিবাদ করায় পুলিশের ওই সদস্য মোটরসাইকেল চালিয়ে তার গায়ের উপর উঠিয়ে দেওয়ার চেষ্টা করে। সরে গিয়ে প্রাণে রক্ষা পেলেও আহত হন তিনি। ঘটনার আকস্মিকতায় তিনি পাশেই দায়িত্বরত ট্রাফিক পুলিশকে বিস্তারিত জানান।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার বলেন, শিক্ষিকার অভিযোগ পাওয়ার পর গুরুত্ব দিয়ে ঘটনার তদন্ত চলছে। ওই ব্যক্তি পুলিশের কেউ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কি ঘটেছে তা বিভিন্ন পর্যায়ে যাচাই করা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status