ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
গাজীপুরে নারী চিকিৎসকের চেম্বারে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ; মানববন্ধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 25 April, 2026, 4:52 PM

গাজীপুরে নারী চিকিৎসকের চেম্বারে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ; মানববন্ধন

গাজীপুরে নারী চিকিৎসকের চেম্বারে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ; মানববন্ধন

গাজীপুরে এক নারী চিকিৎসকের চেম্বারে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে শনিবার (২৫ এপ্রিল) সকালে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের কুনিয়া তারগাছ এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় চিকিৎসক, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসী।

মানববন্ধনে ভুক্তভোগী চিকিৎসক ডা. আফরোজা অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে কয়েকজন ব্যক্তি তার চেম্বারে প্রবেশ করেন। তাদের সঙ্গে সাংবাদিক পরিচয়ে কয়েকজনকে নিয়ে আসা হয় এবং কোনো অনুমতি ছাড়াই ভিডিও ধারণ করা হয়।

তিনি দাবি করেন, একপর্যায়ে তারা চেম্বারে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। ঘটনার সময় তিনি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। পরে চিকিৎসা শেষে তিনি গাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে এখন পর্যন্ত পুলিশ মামলা নেয়নি বলেও অভিযোগ করেন তিনি।

গাজীপুরে নারী চিকিৎসকের চেম্বারে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ; মানববন্ধন

গাজীপুরে নারী চিকিৎসকের চেম্বারে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ; মানববন্ধন

ডা. আফরোজা আরও জানান, এর আগেও তাকে চাঁদা দাবির হুমকি দেওয়া হয়েছিল। সাম্প্রতিক হামলার ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে দাবি করে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

এ ঘটনায় স্থানীয় চিকিৎসক ও হাসপাতাল সংশ্লিষ্টরা ক্ষোভ প্রকাশ করে বলেন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

তবে এ বিষয়ে গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান জানিয়েছেন এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status