|
রহনপুরে মাদক, ছিনতাই ও অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
কাবিরুল ইসলাম, গোমস্তাপুর
|
![]() রহনপুরে মাদক, ছিনতাই ও অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান, এ সময় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)নূরে আলম,চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আসাদুল্লাহ আহমদ,রহনপুর ১৬ বিজিবি কর্মকর্তা, কামাল হোসেন,উপজেলা এলজিইডি কর্মকর্তা, আছহাবুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা, রাইসুল ইসলাম, রহনপুর পৌর ইঞ্জিনিয়ার, আব্দুল মালেক, জামায়াত নেতা তোরিকুল ইসলাম বকুল,বিএনপি নেতা, রবিউল ইসলাম বাচ্চুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা এলাকার যুবসমাজকে রক্ষা করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকের বিস্তার রোধ, ছিনতাই দমন এবং সকল প্রকার অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ওপর জোরালো গুরুত্ব আরোপ করেন। এ সময় বক্তারা আরও বলেন, রহনপুরের ঐতিহ্য ও ব্যবসায়িক পরিবেশ অক্ষুণ্ণ রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। সভায় রহনপুর আম চাষি ও আম ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন পেশার সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
