|
করল্যাছড়ি বাজারে ব্রিজ থেকে পানিতে পড়ে প্রথম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
চাই সুই উ মারমা, রাঙ্গামাটি
|
![]() করল্যাছড়ি বাজারে ব্রিজ থেকে পানিতে পড়ে প্রথম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু জানা গেছে, স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই শিক্ষার্থী ব্রিজ থেকে পানিতে পড়ে ডুবে যায়। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। নিহত শিশুটি দিনমজুর নাছির উদ্দীনের একমাত্র ছেলে। শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
