|
দুর্গম পাহাড়ে দুই শতাধিক মানুষকে চিকিৎসাসেবা দিল দীঘিনালা জোন
মোঃ লোকমান হোসেন, দীঘিনালা
|
![]() দুর্গম পাহাড়ে দুই শতাধিক মানুষকে চিকিৎসাসেবা দিল দীঘিনালা জোন রবিবার (১১ অক্টোবর) দীঘিনালা জোনের সার্বিক ব্যবস্থাপনায় দুর্গম এ পাহাড়ি এলাকায় চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়। জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন, পিএসসির নির্দেশনায় এবং জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন মুহাম্মদ শায়খউদ্দীন সাকলাইনের তত্ত্বাবধানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। দুর্গম পাহাড়ে যাতায়াতের সীমাবদ্ধতার কারণে অনেক সময় স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পেতে ভোগান্তিতে পড়তে হয়। এমন পরিস্থিতিতে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণের এ উদ্যোগ এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য সহায়ক হয়েছে। সেবা পেয়ে উপকারভোগীরা সেনাবাহিনী ও দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা জানান। দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন, পিএসসি বলেন, পাহাড়ি এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং সুচিকিৎসা নিশ্চিত করতে সেনাবাহিনী বিভিন্নভাবে সহায়তা দিয়ে আসছে। ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয় পর্যায়ে চিকিৎসাসেবার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি দুর্গম পাহাড়ি জনগোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর সুসম্পর্ক ও পারস্পরিক আস্থা জোরদারে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
