|
মাধবপুরে ১১৮টি পূজামণ্ডপে সায়হাম গ্রুপের অনুদান
আনিসুর রহমান, মাধবপুর
|
![]() মাধবপুরে ১১৮টি পূজামণ্ডপে সায়হাম গ্রুপের অনুদান মাধবপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষক হিমাংশু দেব, অধ্যাপক পঙ্কজ রায়, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, মাধবপুর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মনোজ কান্তি পাল, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক হীরেশ ভট্টাচার্য, পৌর আহ্বায়ক সুরঞ্জন পাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলরনি, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, চেয়ারম্যান আতাউল মোস্তাফা সোহেল, আধাঐর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি মৃণাল বিশ্বাস ও বিউটি কৈরিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সলের নির্দেশনায় মাধবপুর ও চুনারুঘাটের সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছিল। বর্তমানে মাধবপুরে সনাতন সম্প্রদায়ের মানুষ স্বাধীনভাবে ব্যবসা-বাণিজ্য ও ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করছেন বলেও তাঁরা উল্লেখ করেন। বক্তারা আরও বলেন, এবার ১১৮টি পূজামণ্ডপে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। উৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তাঁরা। সভা শেষে সায়হাম গ্রুপের পক্ষ থেকে ১১৮টি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে আর্থিক অনুদান তুলে দেন সৈয়দ ইশতিয়াক আহমেদ ও সৈয়দ শাফকাত আহমেদ। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
