নরসিংদীতে পিস্তল ও গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী সাখু গ্রেপ্তার
মোঃ মনসুর আলী শিকদার
প্রকাশ: Monday, 12 October, 2026, 6:41 PM
নরসিংদীতে পিস্তল ও গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী সাখু গ্রেপ্তার
নরসিংদী শহরের পূর্ব দত্তপাড়া এলাকা থেকে একটি পিস্তল, ম্যাগজিন ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী মোঃ শাখাওয়াত হোসেন সাখু (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত সাখু শহরের পূর্ব দত্তপাড়া এলাকার শহিদ মিয়ার ছেলে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে নরসিংদী পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ কলিমুল্লাহ এ তথ্য জানান।
এসময় তিনি জানান, রবিবার (১১ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে গোয়েন্দা পুলিশের এসআই মোঃ সাদেক এর নেতৃত্বে একদল পুলিশ শহরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটকের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে নিজ বসত ঘর থেকে একটি পিস্তল, ম্যাগজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত শাখাওয়াত হোসেন সাখুর বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ তিনটি মামলা রয়েছে।