|
রাঙ্গাবালীতে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন
মোঃ বাচ্চু, রাঙ্গাবালী
|
![]() রাঙ্গাবালীতে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন রোববার (১১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের গহিনখালী বাজার চৌরাস্তায় উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আজিজ মাহমুদ। তিনি প্রকাশিত সংবাদকে মিথ্যা দাবি করে এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার জোর দাবি জানান। মানববন্ধনে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। এ সময় তাঁরা প্রকাশিত সংবাদের সত্যতা যাচাই এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
