ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
শিক্ষার্থীদের মন ভালো রাখতে খেলাধুলা ও সাংস্কৃতির সাথে সম্পৃক্ত থাকতে হবে: সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 25 April, 2026, 4:13 PM

শিক্ষার্থীদের মন ভালো রাখতে খেলাধুলা ও সাংস্কৃতির সাথে সম্পৃক্ত থাকতে হবে: সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক

শিক্ষার্থীদের মন ভালো রাখতে খেলাধুলা ও সাংস্কৃতির সাথে সম্পৃক্ত থাকতে হবে: সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুর সদর উপজেলার ১৪ নং রাজরাজেশ্বর ইউনিয়নে রাজরাজেশ্বর ওমর আলী উচ্চ বিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, রাজরাজেশ্বর ইউনিয়ন আমার একটি আবেগের জায়গা কারণ সংসদ নির্বাচনে আমি সবচাইতে বেশি ভোট পেয়েছি এই ইউনিয়ন থেকে। 

এই এলাকার উন্নয়নের জন্য আমরা কাজ করবো বিশেষ করে এই ইউনিয়নটি নদী ভাঙ্গন প্রবণ তাই আমরা নদী ভাঙ্গন রক্ষায় চেষ্টা করব। তার আগে জাতির মেরুদন্ড হিসেবে যে শিক্ষা সে শিক্ষার উন্নয়নের লক্ষ্যে যা যা করণীয় প্রয়োজন আমরা তা করব।

এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমি যেভাবে চাঁদপুর এর মধ্যে এই ইউনিয়নের সবচেয়ে বেশি ভোট পেয়েছি তদ্রূপ তোমরা শিক্ষার্থীরাও ভালো রেজাল্ট করে চাঁদপুরের মধ্যে সেরা হতে হবে। মন ভালো রাখার জন্য তোমাদের খেলাধুলা করতে হবে সাংস্কৃতির সাথে সম্পৃক্ত থাকতে হবে, মাদক এবং কিশোর গেং থেকে দূরে থাকতে হবে।

শিক্ষার্থীদের মন ভালো রাখতে খেলাধুলা ও সাংস্কৃতির সাথে সম্পৃক্ত থাকতে হবে: সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক

শিক্ষার্থীদের মন ভালো রাখতে খেলাধুলা ও সাংস্কৃতির সাথে সম্পৃক্ত থাকতে হবে: সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক

শনিবার ২৫ এপ্রিল সকাল ১০ টায় বিদ্যালয়ের মাঠে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি ও ছাত্র সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমার সভাপতিত্বে বিশেষ অতিথি দাতা ও প্রতিষ্ঠাতা সদস্য আজিজ ফারুক বাবু।

তাদের আদর্শের ওমর আলী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ শফিউল্লাহ সরকারের সঞ্চালনায় চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, চাঁদপুর সদর উপজেলা বিএনপি'র সভাপতি শাহজালাল মিশন সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, বিএনপি নেতা জয়নাল আবেদীন, রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ওসমান গাজী, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন মাঝি, সাধারণ সম্পাদক আবুল হাসেম চোকদারসহ অঙ্গ সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status