ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
ইমরানের বুদ্ধি ছাড়া সবই আছে: সাবেক স্ত্রী রেহাম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 April, 2022, 2:57 PM

ইমরানের বুদ্ধি ছাড়া সবই আছে: সাবেক স্ত্রী রেহাম

ইমরানের বুদ্ধি ছাড়া সবই আছে: সাবেক স্ত্রী রেহাম

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান রাজনৈতিক জীবনে সবচেয়ে কঠিন সময় অতিক্রান্ত করছেন। তার গদি টলমল করছে। তার প্রধানমন্ত্রী পদে থাকা না থাকা নিয়ে ঘোর অমানিশার সৃষ্টি হয়েছে। আর এমন সময়ে তাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক স্ত্রী রেহাম খান।

ইমরানকে উদ্দেশ করে বৃহস্পতিবার টুইটে রেহাম বলেন, বুদ্ধি ছাড়া এই লোকটার সবই আছে। আরেক টুইটে বলেন, হ্যাঁ, আপনি যখন প্রধানমন্ত্রী ছিলেন না, তখন পাকিস্তান অত্যন্ত ভালো ছিল।

রেহাম সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরানের রাজনৈতিক ক্যারিয়ারের সমাপ্তির ব্যাপারেও মন্তব্য করেছেন।

ইমরানের দ্বিতীয় স্ত্রী ছিলেন পাকিস্তান বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রেহাম। পেশায় সাংবাদিক রেহামকে ২০১৪ সালে বিয়ে করেছিলেন ইমরান। এক বছরের মাথায় পারস্পরিক সম্মতিতে তাদের বিচ্ছেদ হয়।

বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তার সরকার উৎখাতে বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলে তার প্রমাণ হিসেবে একটি দেশের পাঠানো ‘হুমকির চিঠির’ কথা উল্লেখ করেন ইমরান। এ সময় তিনি মুখ ফসকে যুক্তরাষ্ট্রের নাম বলে ফেলেন।

পরক্ষণেই কথা ঘোরানোর চেষ্টা করেন ইমরান। তিনি বলেন, না, যুক্তরাষ্ট্র নয়, আমি বলতে চাইছি, চিঠিটি অন্য কোনো দেশ থেকে এসেছে।

মূলত ইমরানের এই বক্তব্যকে ইঙ্গিত করে তার বুদ্ধি সম্পর্কে রেহাম টুইট করেন। তার টুইটের মন্তব্যে অনেককেই হাসির ইমো দিতে দেখা যায়। কেউ কেউ আবার ইমরানকে বিয়ে করায় রেহামকেও খোঁচা দিতে ছাড়েননি।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে কূটনৈতিক স্পর্শকাতর বিষয় প্রকাশ করায় প্রধানমন্ত্রী ইমরনাকে পাকিস্তানের ‘নিরাপত্তার জন্য হুমকি’ হিসেবে অভিহিত করেছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা শাহবাজ শরিফ। তিনি বলেন, ক্ষমতায় আঁকড়ে থাকতে দেশকে নিশানা বানিয়েছেন ইমরান।

পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে ইমরানে বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন বিরোধীরা। এই প্রস্তাবের ওপর গতকালও জাতীয় পরিষদে আলোচনা শুরু করা যায়নি। অধিবেশন শুরুর কয়েক মিনিটের মাথায় তা আগামী রোববার পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়।

আগামী রোববারই জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাবটির ওপর ভোটাভুটি হতে পারে। তবে এখন পর্যন্ত ভোটের যে হিসাব, তাতে বড় ব্যবধানে পিছিয়ে আছেন ইমরান।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status