ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
নারীর চুলে বাসা বেঁধে ৮৪ দিন বসবাস ফিঞ্চ পাখির
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 April, 2022, 2:56 PM

নারীর চুলে বাসা বেঁধে ৮৪ দিন বসবাস ফিঞ্চ পাখির

নারীর চুলে বাসা বেঁধে ৮৪ দিন বসবাস ফিঞ্চ পাখির

বন্ধুত্বের হয় না পদবী! মানুষ হোক বা পশু - অটুট থাকতে পারে বন্ধুত্ব। আমার মানুষের সঙ্গে পশুপাখিদের বন্ধুত্বের কাহিনিও আমাদের মন জিতে নেয়। তেমনই এক অপরিচিত কাহিনি নেটপাড়ায় এখন ভাইরাল।

জানা যায়, হান্না ব্রাউনি টেইলর নামে এক নারীর চুলে ৮৪ দিন ধরে ছিল একটি পাখির বাসা। একটি ছোট পাখি ধীরে ধীরে তার চুলের মধ্যে গড়ে তোলে বাসা। আর এমন ঘটনা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে। তিনি অনেকদিন ধরেই বিভিন্ন ধরনের পাখি নিয়ে কাজ করে চলেছেন।

হান্না ব্রাউনি টেইলর নামে এক নারীর চুলে ৮৪ দিন ধরে ছিল একটি পাখির বাসা

হান্না ব্রাউনি টেইলর নামে এক নারীর চুলে ৮৪ দিন ধরে ছিল একটি পাখির বাসা
একটি সাক্ষাৎকারে হান্না নিজেই জানিয়েছেন সেই ঘটনার কথা। যে ছোট পাখি তার চুলে গড়ে তোলে বাসা, সেটিকে তিনিই উদ্ধার করে তার ঘরে নিয়ে এসেছিলেন। তার কাহিনীর সঙ্গে সঙ্গে তার চুলের ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় নেয়নি।

সম্প্রতি হান্না সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছেন সেই কাহিনী। তিনি জানিয়েছেন একটি ঝড়ে ছোট ফিঞ্চ পাখি তার দলের সবাইকে হারিয়ে ফেলে। সে তার বাসাও খুঁজে পায় না। সেই সময় তাকে ঘরে নিয়ে আসেন।

তিনি একজন ওয়াইল্ডলাইফ বিশেষজ্ঞের কাছ থেকে জানতে পারেন, ছোট ফিঞ্চ পাখির প্রায় ১২ সপ্তাহের মতো সময় লাগবে সবকিছু শিখতে। এই সময় বিশেষ যত্ন নেয়া প্রয়োজন। ছোট পাখিকে বিশেষ একটি বাক্সে খুব যত্ন সহকারে রাখা হয়। তবে এরপরই ঘটে সেই মজার ঘটনা।

হান্না দেখতে পান যে, তার চুলে একটি ছোট বাসা তৈরি করেছে ঐ পাখি। প্রায় ৮৪ দিন ধরে সেই পাখির বাসা তার চুলে ছিল। এরপর ঐ ছোট পাখি কিছুটা বড় হয়েই তার দলের সঙ্গে পাড়ি দেয় নিজের আস্তানায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status