ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
আততায়ীর হাতে খুন হতে পারেন ইমরান খান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 31 March, 2022, 1:59 PM

আততায়ীর হাতে খুন হতে পারেন ইমরান খান

আততায়ীর হাতে খুন হতে পারেন ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার জন্য ষড়যন্ত্র সাজানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) নেতা ফয়সাল ভাওদা । গতকাল বুধবার (৩০ মার্চ) পিটিআই নেতা ফয়সাল দাবি করেন, প্রধানমন্ত্রী ইমরানকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে। এ অবস্থায় জরুরি ভিত্তিতে ইমরানের নিরাপত্তা জোরদারের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছেন ফয়সাল।

অনাস্থা ভোটে গদি হারানোর ভয়, তার মাঝেই বিদেশি ষড়যন্ত্রের গোপন চিঠি নিয়ে পটভূমিতে হাজির পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সবমিলিয়ে বিশ্ব রাজনীতিতে ইমরানের প্রধানমন্ত্রী থাকা না থাকা নিয়ে চলছে নানা আলোচনা।দেশটির জাতীয় পরিষদে ইমরানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের ওপর আগামী ৩ এপ্রিল ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। জিও টিভির সবশেষ প্রতিবেদন অনুযায়ী, বড় ব্যবধানে অনাস্থা ভোটে হেরে যেতে পারেন ইমরান।

সেই মুহূর্তে একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে ভাওদা বলেন, ‘আমি বারবার তাকে জনসভায় ভাষণ দেওয়ার সময় বুলেট প্রুফ গ্লাস ব্যবহার করতে বলেছি। তবে প্রধানমন্ত্রী বলেছেন, মরন যখন আসবে তখনই তিনি মারা যাবেন।’ ভাওদার দাবি, ইমরানকে গুপ্তহত্যা করার প্লট এরই মধ্যে করা হয়ে গেছে। তিনি আরও বলেছেন, কেবল একটা চিঠি নয় আরও বহু এমন চিঠিতে ইমরানকে হুমকি দেওয়া হয়েছে।

ফয়সাল বলেন, প্রধানমন্ত্রী ইমরান একজন সাহসী ব্যক্তি। তিনি পাকিস্তানের বিষয়ে আপস করবেন না। তিনি কারও কাছে জাতির মাথা নত হতে দেবেন না। পিটিআইয়ের এই নেতার ভাষ্য, প্রধানমন্ত্রী ইমরান আগেও জীবননাশের হুমকি পেয়েছেন। এখন সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটি ষড়যন্ত্র চলছে

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status