ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
মুস্তাফিজকে নিয়ে দিল্লি লিখল, ‘সাবধান! বাঘ চলে এসেছে!’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 31 March, 2022, 2:07 PM

মুস্তাফিজকে নিয়ে দিল্লি লিখল, ‘সাবধান! বাঘ চলে এসেছে!’

মুস্তাফিজকে নিয়ে দিল্লি লিখল, ‘সাবধান! বাঘ চলে এসেছে!’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার জন্য দক্ষিণ আফ্রিকা থেকে সরাসরি ভারতে উড়ে এসেছেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। ২৭ মার্চ আসরে নিজেদের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল মুস্তাফিজের দল দিল্লি ক্যাপিটালস।

আইপিএলের নিয়মানুযায়ী মুস্তাফিজ তিন দিনের কোয়ারেন্টিনে ছিলেন। গুজরাট টাইটান্সের বিপক্ষে দিল্লির একাদশে দেখা যেতে পারে তাকে। এর আগেই মুস্তাফিজকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে দিল্লি ফ্র্যাঞ্চাইজি। বৃহস্পতিবার নিজেদের ভেরিফাইড ফেসবুক পেইজে মুস্তাফিজের ছবি পোস্ট করেছে দিল্লি। ক্যাপশনে বাংলায় লিখেছে, ‘সাবধান! বাঘ চলে এসেছে!’

দিল্লির এই পোস্ট দ্রুত ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। বাংলাদেশের ক্রিকেটপ্রেমিরা শুভকামনা জানাচ্ছেন ফিজকে। দুই ঘন্টায় প্রায় দুই হাজার শেয়ার হয়েছে পোস্টটি। রিএক্ট পড়েছে ৫৪ হাজারেরও বেশি যা দিল্লির ক্যাপিটালসের সাম্প্রতিক পোস্টগুলোর চেয়ে অনেকগুণ বেশি।

গত ফেব্রুয়ারির নিলামে ভিত্তিমূল্য ২ কোটি রূপিতেই মুস্তাফিজকে দলে ভেড়ায় দিল্লি ক্যাপিট্যালস। আইপিএলে এ নিয়ে চতুর্থ দলে খেলার স্বাদ পেতে যাচ্ছেন মুস্তাফিজ। এর আগে তিনি সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস ও রাজস্থান রয়্যালসে খেলেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status