ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
দিনাজপুরে গভীর রাতে গাড়িচাপায় ছাত্রলীগ নেতাসহ নিহত ৩
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 31 March, 2022, 2:15 PM

দিনাজপুরে গভীর রাতে গাড়িচাপায় ছাত্রলীগ নেতাসহ নিহত ৩

দিনাজপুরে গভীর রাতে গাড়িচাপায় ছাত্রলীগ নেতাসহ নিহত ৩

দিনাজপুরে নবাবগঞ্জ উপজেলার আলমনগর বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কসহ তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৩০ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে রিমন ইসলাম, নারায়ণপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে কিবরিয়া ইসলাম ও কাঁচদহ গ্রামের জাহিদুল ইসলামের ছেলে সাব্বির হোসেন। তাদের মধ্যে কিবরিয়া ইসলাম উপজেলার বিনোদনগর ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।

জানা গেছে, বুধবার (৩০ মার্চ) রাত ১২টার দিকে ওই তিনজনই নবাবগঞ্জ বাজার থেকে মোটরসাইকেল যোগে কাঁচদহ বাজারে যাচ্ছিলেন। পথে আলমনগর বাজারের সামনে পৌঁছালে একটি অজ্ঞাতনামা গাড়ি তাদের মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা তিনজনই মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন।

নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, বুধবার রাতেই সংবাদ পেয়ে মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাতনামা গাড়িটি আটকের চেষ্টা চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status