|
সাভারে ১১২ লিটার চোলাই মদসহ ডিবির হাতে আটক ২
মোহাম্মদ ইয়াসিন, সাভার
|
![]() সাভারে ১১২ লিটার চোলাই মদসহ ডিবির হাতে আটক ২ ৪মে(সোমবার)সকালে অভিযানে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা উত্তর গোয়েন্দা শাখা।আ পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে সাভার থানাধীন কলমা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় মোঃ আমিরুল ইসলাম (৩০) এবং মোসাঃ জমিলা বেগম (৪৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। অভিযানকালে তাদের কাছ থেকে ১১২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ১২ হাজার টাকা। ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
