ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
সিরাজগঞ্জে লাইট হাউসে উদ্যোগে এইডস প্রতিরোধ বিষয়ক সচেতনামূলক সভা অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না
প্রকাশ: Thursday, 31 March, 2022, 2:20 PM

সিরাজগঞ্জে লাইট হাউসে উদ্যোগে এইডস প্রতিরোধ বিষয়ক সচেতনামূলক সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে লাইট হাউসে উদ্যোগে এইডস প্রতিরোধ বিষয়ক সচেতনামূলক সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে লাইট হাউসের উদ্যোগ- এইচ আইভি ও এইডস প্রতিরোধ বিষয়ে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 বুধবার ( ৩০ মার্চ)  সকালে জেলা প্রশাসক কার্যালয়ে  শহীদ একে এম শামসুদ্দিন  সম্মেলন কক্ষে-   বেসরকারী ও মানবাধিকার উন্নয়ন সংস্থা লাইট হাউসের আয়োজনে আইসিডিডিআরবির কারীগরি সহায়তায় ও দি গ্লোবাল ফান্ডের আর্থিক সহযোগিতায় পরিচালিত, প্রায়োরাটাইজড এইচআইভি প্রিভেনশন এন্ড ট্রিটমেন্ট সার্ভিসেস ফর কি পপুলেশন ইন বাংলাদেশ প্রকল্পের কার্যক্রম ,লক্ষিত জনগোষ্টির সঠিক সেবা ও অধিকার রক্ষায় সিরাজগঞ্জ জেলা প্রশাসন,  সিভিল সার্জন অফিস এবং ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল এবং   সাংবাদিকদের সমন্বয়ে উক্ত সচেতনতামূলক - অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সুযোগ্য  জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।

  বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, অতিরিক্ত ২৫০ শয্যা  বঙ্গমাতা  শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ সাইফুল ইসলাম,  রির্সোস পার্সোন হিসেবে উপস্থিত ছিলেন,   সিরাজগঞ্জের  ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ খোরশেদ আলম, ইউএইচ এন্ড এফপিও এবং এইচটিএস ফোকালপার্সন ডাঃ মোঃ জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি মোঃ হেলাল আহমেদ সহ  মেডিক্যাল অফিসার, আরএমও, এমওসিএস, সিনিয়র হেলথ এডুকেশন অফিসার, সহকারী কমিশনার, ডিসি অফিস প্রমূখ।


সচেতনতামুলক  অ্যাডভোকেসী সভায়- লাইট হাউস সংস্থার পরিচিতি ও প্রকল্পের লক্ষ্য , উদ্দেশ্য , প্রকল্পের কার্যক্রম সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন সাব ডিআইসি ইনচার্জ লাইট হাউস সিরাজগঞ্জের মোঃ জাহাঙ্গীর আলম।

মুক্ত আলোচনায় অংশ নিয়ে অংশগ্রহণকারীগণ প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন এবং চলমান কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন পরামর্শ দেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন,   এইচআইভি/এইডস প্রতিরোধে যে সকল উচ্চ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীদের নিয়ে কাজ করছে তাদের নিয়ে কাজ করা খুব কঠিন।  এই কার্যক্রম বাস্তবায়ন করতে যদি কোন সমস্যা হয় তাহলে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে ।

তিনি আরো বলেন,  লাইট হাউস এইচআইভি/এইডস প্রতিরোধে ঝুঁকিপূর্ণ পূরুষ , মহিলা যৌনকর্মী এবং হিজড়া জনগোষ্ঠী নিয়ে সিরাজগঞ্জ  জেলায় দীর্ঘদিন যাবৎ কাজ করছে। এই প্রকল্পের লক্ষিত জনগোষ্ঠী আসলে পরিবার এবং সমাজের অবহেলিত এবং এইচআইভির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

তারপর তিনি বাংলাদেশের এইচআইভি এইডসের বর্তমান পরিসংখ্যান তুলে ধরেন  এইচআইভি পজিটিভ ব্যক্তি রয়েছে। এই সংখ্যা দিন দিন বেড়েই চলছে। তাই আমাদের সকলের উচিত  এই প্রকল্পের কাজ বাস্তবায়নে সহযোগিতা করা।

এই প্রকল্পের কোন বেনিফিসিয়ারীর যদি কোন চিকিৎসা সেবার প্রয়োজন হয়, তাহলে সিরাজগঞ্জ সদর হাসপাতাল থেকে দেওয়া ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস প্রদান করে।  

অনুষ্ঠানটি পরিচালনা করেন সাব-ডিআইসি ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম এবং মেডিক্যাল এ্যাসিসটেন্ট মোঃ রুবেল হোসেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status