|
পত্নীতলায় বোরো ধান কাটায় ব্যস্ত কৃষক
মামুনুর রশীদ, পত্নীতলা
|
![]() পত্নীতলায় বোরো ধান কাটায় ব্যস্ত কৃষক উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে চলতি মৌসুমে প্রায় ১৯ হাজার ৫ শ ১৫ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। প্রণোদনার আওতায় ১ হাজার ৬ শ জন প্রান্তিক কৃষকদের মাঝে ডি.এ.পি-১০কেজি, এম.ও.পি-১০ কেজি ও ধানবীজ-৫ কেজি করে দেওয়া হয়েছে। এছাড়াও কৃষি বিভাগ থেকে কৃষকদের বিভিন্ন প্রশিক্ষণ,উঠান বৈঠক,মাঠ পর্যায়ে পরামর্শ দেওয়া হয়েছে। এবার উপজেলায় উচ্চ ফলনশীল ব্রিধান-৮৮, ৮৯, ৯০, ৯২, ১০০ জিরা,কাটারি,গোল্ডেন আতবসহ বিভিন্ন জাতের বোরো ধান চাষ করা হয়েছে। সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, বোরো ধানকাটা ও মাড়াই ব্যস্ত সময় পার করছেন কৃষক ও কৃষিশ্রমিকরা।বাড়িতে বাড়িতে কৃষাণিদেরও বেড়েছে ব্যস্ততা।এ বার অতিরিক্ত বৃষ্টির ফলে অধিকাংশ ধান পানিতে ডুবে গেছে। গত বছরের তুলনায় কৃষিশ্রমিক অনেক সংকট।তাই কৃষকের মুখে নেই কোন হাসি। উপজেলার নজিপুর ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের কৃষক মো.ইয়াকুব আলী বলেন,তিনি এবার প্রায় ১২ বিঘা জমিতে বোরো ধান চাষ করেছি।জিরা বিঘা প্রতি ২৪ থেকে ২৫ মণ করে ধানের ফলন হচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
বিদেশে কাজের নামে ভয়াবহ প্রতারণা: ৭ বছরে পতিতাবৃত্তি ও নির্যাতনের শিকার হয়ে ফিরলেন হাজার হাজার কর্মী
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা
