ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
সঙ্গী মিথ্যা বলছে? এর পিছনে থাকতে পারে যেসব কারণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 1 March, 2022, 11:58 AM

সঙ্গী মিথ্যা বলছে? এর পিছনে থাকতে পারে যেসব কারণ

সঙ্গী মিথ্যা বলছে? এর পিছনে থাকতে পারে যেসব কারণ

সঙ্গীর সাথে মিথ্যা বলা কখনই গ্রহণযোগ্য না। এই মিথ্যার ফলে ক্ষতি হচ্ছে কি হচ্ছে না তা চিন্তার বিষয় না, মূল কথা হলো মিথ্যা  গ্রহণযোগ্য না। মিথ্যা একটি সম্পর্ককে মুহূর্তের মধ্যে ভেঙে দিতে পারে। কেউ মিথ্যা বলা পছন্দ করে না।

বিজ্ঞাপন
এজন্য কী কারণে সে মিথ্যা বলছে এ বিষয়ে অবশ্যই আগে জানা দরকার।  তবে অনেকে অভ্যাসের কারণে মিথ্যা বলে।

বিশ্বাস:

অনেকে প্রতারণা করার জন্য মিথ্যা বলে। যদি এর পিছনের প্রমাণ আপনি খুঁজে পান  এবং বুঝতে পারেন যে আপনার সঙ্গী দূরে সরে যাচ্ছে তাহলে আপনার উচিত হবে সঙ্গীর সাথে খোলাখুলি কথা বলা এবং  এর পিছনে কী কারণ আছে তা খুঁজে বের করা। এতেই করেই আপনি মিথ্যা বলার প্রকৃত কারণ খুঁজে বের করতে পারবেন।

আর্থিক সমস্যা:

এমন হতে পারে আপনার সঙ্গী আপনার কাছ থেকে আর্থিক সমস্যা লুকানোর চেষ্টা করছে। এটি এমন হতে পারে যে সে আর্থিক সঙ্কটে আছে এবং সে বিষয়ে আপনাকে জানাতে চায় না। হয়তো কারো কাছে টাকা ধার করেছে এবং সে বিষয়ে আপনাকে জানাতেও চাচ্ছে না এবং এজন্য মিথ্যা বলছে।  

বিবিধ সমস্যা:

আপনার সঙ্গী এমন কিছু সমস্যায় পড়তে পারেন যেটা তারা চান না যে আপনি জানেন। এতে  ব্যবসা খারাপ, পারিবারিক সমস্যা এবং অন্যান্য অনেক সমস্যা অন্তর্ভুক্ত থাকতে পারে যা তারা সম্ভবত আপনার সাথে শেয়ার করতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না।

গোপনীয়তা রক্ষা:

এমন হতে পারে আপনার সঙ্গী নিজের বা অন্যের খুব গোপন কথা নিজের ভিতর রাখতে চাচ্ছে।   যদি অন্যের কোন গোপন বিষয় হয় তাহলে এই বিষয়টি আপনার ইতিবাচকভাবেই নেওয়া উচিত। কারণ সে প্রতিশ্রুতি ভঙ্গ করছে না। এর অর্থ দাঁড়ায় যে আপনার বন্ধু বিশ্বস্ত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status