ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
৫ম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, আটক ৫০ বছরের সাইফুল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 1 March, 2022, 11:42 AM

৫ম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, আটক ৫০ বছরের সাইফুল

৫ম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, আটক ৫০ বছরের সাইফুল

পাবনার চাটমোহরে ৫ম শ্রেণির এক স্কুলছাত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় সাইফুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের একটি গ্রামে। আটক সাইফুল ইসলাম ওই গ্রামের মৃত. তফিজ মন্ডলের ছেলে এবং পেশায় তিনি রাজমিস্ত্রি।

অভিযোগে জানা গেছে, সাইফুল ৫ম শ্রেণির ওই ছাত্রীকে (১৩) ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করেন। পরে সাইফুল ওই কিশোরীকে ভয়ভীতি দেখান কাউকে না বলার জন্য। একপর্যায়ে ওই স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং বিষয়টি জানাজানি হয়ে যায়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘আমরা বিষয়টি জানার পরেই এসপি স্যারকে অবগত করি। এরপর তাঁর নির্দেশে সাইফুলকে আটক করা হয়েছে। স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছে। ’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status