|
মা-বাবার অনুরোধ উপেক্ষা করে যুদ্ধে প্রবাসী বাংলাদেশির ছেলে
নতুন সময় ডেস্ক
|
|
মা-বাবার অনুরোধ উপেক্ষা করে যুদ্ধে প্রবাসী বাংলাদেশির ছেলে তিনি জানান, তার দুই ছেলের মধ্যে তায়িব বড়। ছোট ছেলে মোহাম্মদ কারিমের বয়স সাড়ে ১০ বছর। দেশকে রক্ষায় অস্ত্র হাতে তুলে নেওয়ায় ছেলের যুক্তির কাছে হার মেনে তাকে যুদ্ধে পাঠিয়েছেন বলেও জানান হাবিব। ইউক্রেন প্রবাসী এই বাংলাদেশি জানান, রাশিয়া ইউক্রেন আক্রমণের পর থেকেই বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইউক্রেনের নাগরিকরা নিজ জন্মভূমিতে থাকলেও অন্যান্য দেশের নাগরিকরা (যাদের পাসপোর্ট নেই) শরনার্থী হিসেবে পোলান্ডে চলে যান। কয়েকদিন ধরে তারা অধিকাংশ সময় বাঙ্কারে ছিলেন। গত পাঁচ দিনে তারা বাঙ্কারেই আশ্রয় নিয়েছিলেন। সেখান থেকে বিকট শব্দে বোমা বিস্ফোরণের শব্দ পেয়েছেন। সরকার থেকেও নাগরিকদের বাঙ্কারেই থাকার নির্দেশনা দেওয়া হয়েছিল বলে জানান তিনি। হাবিব বলেন, বিশেষ করে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সবাই বাঙ্কারে নিরাপদে ছিলেন। যা খাবার ছিল তাই ভাগ করে খেয়েছেন। দিনের বেলায় অল্প সময়ের জন্য বাসায় যেতে পেরেছেন। তবে পাঁচদিন পর আজ ইউক্রেনবাসীরা নিরাপদে বাইরে বের হতে পেরেছেন। সোমবার (২৮ ফেব্রুয়ারি) আলোচনায় বসায় রাশিয়া আক্রমণ চালায়নি। মোবাইল ফোনে আলাপকালে তিনি ঘুরে ফিরে ছেলে তায়িবের কথা বলছিলেন। ছেলের জন্য ক্ষণে ক্ষণে মন কেঁদে ওঠে বলেও জানান প্রবাসী এই বাংলাদেশি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
