ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
আন্তর্জাতিক পরিমন্ডলে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর অর্জন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 26 February, 2022, 2:47 PM

আন্তর্জাতিক পরিমন্ডলে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর অর্জন

আন্তর্জাতিক পরিমন্ডলে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর অর্জন

বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের দুই শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে আয়োজিত “অমৃত প্রবাহ” নামক এক আন্তর্জাতিক মে  প্রতিযোগিতা করে সেরাদের তালিকায় অবস্থান করেন।

গত ২৩শে ফেব্রুয়ারি, বাংলাদেশের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও গুরু নানক খালসা কলেজের আয়োজনে এই ভাব-সংস্কৃতি বিনিময়ের ব্লেন্ডেড বা অনলাইন-অফলাইন মিশ্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজনে মোট ১২জন প্রতিযোগীর মধ্যে বাংলাদেশের সব্যসাচী দাস রুদ্র ও খন্দকার ফাইজা আহমেদ যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে।

“অমৃত প্রবাহ” অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে নিজস্ব সংস্কৃতি ও চিন্তা-ভাবনার সংমিশ্রণ ঘটিয়ে একটি আধুনিক শিক্ষা ব্যবস্থার পরিবেশের ব্যপ্তি ঘটানো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপদেষ্টা প্রফেসর উজ্জ্বল কুমার চৌধুরি, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর আ ম ম হামিদুর রহমান, সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের বিভাগীয় প্রধান আফতাব হোসেন, প্রভাষক সাইদুর রহমান খান, বিশ্ব-ভারতী বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জার্নালিজম এন্ড মাস-কমিউনিকশনের প্রফেসর ড. বিপ্লব লোহো চৌধুরি, গুরু নানক খালসা কলেজের প্রিন্সিপাল ড. কিরণ মানগানকার, ভাইস প্রিন্সিপাল এবং কলা অনুষদের ডীন ড. দেভিন্দ্রপাল কৌড়, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ড. রাভিন্দার কৌড় চিমা, সহকারি অধ্যাপক প্রফেসর ক. প্রভেস বিশ্বনাথ আইয়ার, চন্দরনগর সরকারি কলেজের ফ্রে  বিভাগের বিভাগীয় প্রধান স ম ট বাসাবি পাল, সংবাদ প্রতিষ্ঠান মিরর নাও- এর নিউজ এডিটর কেতান ভেইদা।

আয়োজনের শুরুতে অতিথিদের শুভেচ্ছা বক্তব্যের পর শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ের উপর বিষয়ভিত্তিক উপস্থাপনার উপর প্রতিযোগিতা চলে যেখানে বাংলাদেশ-ভারতের বিভিন্ন সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী বিষয়গুলো প্রাধান্য পায়। বাংলাদেশের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সব্যসাচী দাস রুদ্র বাংলাদেশের বিভিন্ন উৎসব আয়োজনের উপর এবং খন্দকার ফাইজা আহমেদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রেক্ষাপটের উপর তাদের উপস্থাপনা তুলে ধরেন। এই পর্বের মোট ১২ জন অংশগ্রহণকারীর মধ্যে অতিথিবৃন্দ সেরা তিনজনের তালিকা ঘোষণা দেয়, যেখানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এই দুই শিক্ষার্থী দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে। অনুষ্ঠানের দ্বিতীয় পবের্র সাংস্কৃতিক আয়োজনে শিক্ষার্থীবৃন্দ তাদের নিজ দেশের সংস্কৃতিকে তুলে ধরে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status