ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বান্দরবানের পাহাড়ে জেএসএসকর্মীকে গুলি করে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 26 February, 2022, 2:50 PM

বান্দরবানের পাহাড়ে জেএসএসকর্মীকে গুলি করে হত্যা

বান্দরবানের পাহাড়ে জেএসএসকর্মীকে গুলি করে হত্যা

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতির (জেএসএস) এক কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

শনিবার বেলা ১১টার দিকে রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম মংসিং শৈ মারমা (৪০)। তিনি স্থানীয় নিসামং মারমার ছেলে। মংসিং শৈ মারমা পাহাড়ে কবিরাজের কাজ করতেন। এ ছাড়া পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতির (জেএসএস) রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বেলা ১১টার দিকে ঘরের বাহিরে বসে থাকা অবস্থায় পাহাড়ের অস্ত্রধারী সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাশ উদ্ধারে ঘটনাস্থলে গেছেন।

রোয়াংছড়ি থানার ওসি আব্দুল মান্নান জানান, অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি করে একজনকে হত্যা করেছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ এবং কারা জড়িত বিষয়টি নিশ্চিত নয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status