ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাগমারায় সালেহা-ইমারত কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের উদ্বোধন
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Saturday, 26 February, 2022, 2:39 PM

বাগমারায় সালেহা-ইমারত কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের উদ্বোধন

বাগমারায় সালেহা-ইমারত কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের উদ্বোধন

রাজশাহীর বাগমারায় সালেহা-ইমারত কোল্ড স্টোরেজে ২০২২ সালের আলু সংরক্ষণের উদ্বোধন করা হয়েছে। আলু সংরক্ষণের উদ্বোধন উপলক্ষে শনিবার শিকদারীর সালেহা-ইমারত কোল্ড স্টোরেজ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এনাগ্রুপের জিএম মনিমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে আলু সংরক্ষণের শুভ উদ্বোধন করেন এনা গ্রুপের চেয়ারম্যান ও  বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, সালেহা ইমারত কোল্ড স্টোরেজের সিনিয়র ম্যানেজার সাজ্জাদুর রহমান জুয়েল, হিসাব শাখার সিনিয়র ম্যানেজার সোহরাব হোসেন মাসুম।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সাধারণ সম্পাদক চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, কৃষকদের মধ্যে শহিদুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কার্যকরী কমিটির সদস্য হাচেন আলী, ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, ভবানীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার, ছাত্রলীগ নেতা নাদিরুজ্জামান মিলন, ইসমাইল হোসেন সান্টু, সালেহা ইমারত কোল্ড স্টোরেজের সিনিয়র লোডিং অফিসার আব্দুল মজিদ, আসলাম হোসেন, স্টোর অফিসার আফজাল হোসেন, এক্সিকিউটিভ হিসাব শাখা রেজাউল করিম, সহ-লোডিং অফিসার আব্দুর রাজ্জাক, সহ বিভিন্ন এলাকার আলু চাষী ও সুধিজন।

সালেহা ইমারত কোল্ড স্টোরেজ সূত্রে জানাগেছে চলতি বছর ২ লাখ ১০ হাজার বস্তা আলু স্টোরে সংরক্ষণ করা হবে। এছাড়াও উক্ত অনুষ্ঠানে ১৩ জন সেরা আলু চাষী এবং এজেন্টদের মাঝে উপহার বিতরণ করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status