ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
Motorola Frontier: ক্যামেরা ফোনের নতুন বিস্ময়
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 20 February, 2022, 12:56 PM

Motorola Frontier: ক্যামেরা ফোনের নতুন বিস্ময়

Motorola Frontier: ক্যামেরা ফোনের নতুন বিস্ময়

বাংলাদেশসহ সারাবিশ্বে একসময় মটোরোলার ফোন বেশ জনপ্রিয় ছিল। সময়ের সাথে বেশকিছু স্মার্টফোন কোম্পানির মতো মটোরোলাও হারিয়ে যেতে বসেছিল। কিন্তু সাম্প্রতিককালে তাদের কিছু স্মার্টফোন মডেল বাজারে দেখা যাচ্ছে। কম দামে বাজেটের মধ্যে ভালো ফিচারসহ মটোরোলার এই ফোনগুলো স্মার্টফোন প্রেমীদের ভালোই আকর্ষণ করতেছে।

তবে এবার মটোরোলা নতুন এক স্মার্টফোন দুনিয়াকে কাঁপাতে আসছে।  মটোরোলা ফ্রন্টেয়ার ১৯৪ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন হতে যাচ্ছে। এই ফোন সম্পর্কে ইতিমধ্যে ইন্টারনেটে হাইপ শুরু হয়ে গিয়েছে।

যতোটুকু জানা গেছে Motorola Frontier স্মার্টফোনটি স্নাপড্রাগণ ৮ জেন ১ প্রসেসর দিয়ে আসবে যা স্ন্যাপড্রাগনের সবচেয়ে লেটেস্ট প্রসেসর এবং ৪ ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি।


Motorola Frontier ১২৮জিবি রম ৮জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি রম ১২ জিবি র‍্যামের ভেরিয়েশনে আসতে পারে। ৬.৭ ইঞ্চির  ১৪৪ হার্জ ডিসপ্লেসহ মটোরোলা ফ্রন্টেয়ার আসতে পারে বলে জানা গেছে। ক্যামেরা সম্পর্কে যতোটুকু জানা গেছে সবচেয়ে বড় চমক হতে পারে ১৯৪ মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে ৫০ মেগাপিক্সেল এবং12 মেগাপিক্সেলের আরও দুটি ক্যামেরা থাকতে পারে।

৪৫০০ এমএইচ ব্যাটারির সাথে থাকবে ১২৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা এবং ওয়ারলেস ফাস্ট চার্জিং থাকবে ফিফটি ওয়াটের।

সবকিছু ঠিক থাকলে যতোটুকু জানা গেছে ২০২২ সালের জুনের মধ্যেই Motorola Frontier ফোনটি বাজারে আসবে। আর ক্যামেরা যদি ১৯৪ মেগাপিক্সেল হয় তাহলে এটাই হবে স্মার্টফোনের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ ক্যামেরার স্মার্টফোন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status