ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
পাঁচ কেজি গাঁজা ও ফেনসিডিলসহ চার কারবারী আটক
মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন, যশোর জেলা প্রতিনিধি
প্রকাশ: Monday, 14 February, 2022, 12:39 PM

পাঁচ কেজি গাঁজা ও ফেনসিডিলসহ চার কারবারী আটক

পাঁচ কেজি গাঁজা ও ফেনসিডিলসহ চার কারবারী আটক

যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবি পৃথক দুটি অভিযানে ৫ কেজি গাঁজা, ৩০ বোতল ফেনসিডিল ও একটি নসিমন উদ্ধার করেছে। একই সাথে ৪ জনকে আটক করেছে।তারা হলেন, মণিরামপুরের বড় চেতলা দশআনি গ্রামের মৃত- আব্দুল করিমের ছেলে রনি আহমেদ, বেনাপোলের ঘিবা গ্রামের মৃত মজনু সরদারের ছেলে মাসুদ রানা, শার্শার গোগা বিলপাড়ার নজরুল ইসলাম কালামের ছেলে রাজিব হোসেন ও বাদশা মোল্লার ছেলে ফিরোজ হোসেন। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।


১৩ ফেব্রুয়ারি ডিবির এসআই সোলায়মান আক্কাস, এএসআই শফিউর রহমান, এএসআই এসএম ফুরকান ও সংগীয় ফোর্সের সমন্বয়ে বাঘারপাড়া এলাকায় অভিযান পরিচালিত হয়।সকাল  ১০ টায় ধলগা বাজারের নাইমের মুরগির দোকানের সামনে থেকে রনি আহমেদ ও মাসুদ রানাকে ৫ কেজি গাঁজাসহ আটক করেন।


একই দিন ডিবির এসআই শাহিনুর রহমান, মোহাম্মদ এসআই সামনুর মোল্লা সোহান, এএসআই আশরাফুল ইসলাম, এএসআই নাজমুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে অপর একটি টিম অভিযান পরিচালনা করেন। যশোরের মন্ডলগাতী গ্রামের খাইরুল ইসলামের বসতবাড়ির সামনে থেকে রাজিব হোসেন ও ফিরোজ হোসেনকে ৩০ বোতল ফেনসিডিল ও ১টি ইঞ্জিন চালিত নসিমনসহ আটক করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status