ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
শাহবাগ থেকে ফুল কিনে বাসায় ফেরা হলো না দিপুর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 14 February, 2022, 12:52 PM

শাহবাগ থেকে ফুল কিনে বাসায় ফেরা হলো না দিপুর

শাহবাগ থেকে ফুল কিনে বাসায় ফেরা হলো না দিপুর

রাজধানীর মৎস্য ভবনের সামনে দ্রুতগামী গাড়ির ধাক্কায় দিপু সর্দার (২৮) নামের এক যুবক মৃত্যু হয়েছে। আজ সকাল ছয়টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগে চিকিৎসা দিয়ে ১০০ নম্বর ওয়ার্ডে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সকাল দশটার দিকে তার মৃত্যু হয়।

নিহতের সঙ্গে আসা মাহবুব জানান, নিহত ফুল কেনার জন্য শাহবাগে আসেন। ফুল কিনে যাত্রাবাড়ীর মাতুয়াইলে যাওয়ার জন্য রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে ১০০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দশটার দিকে মারা যান। তিনি জানান, ফুল কিনে ভ্যালেন্টাইন ডে তে বিক্রির জন্য। সে ফুল কিনেছিল বলেও জানান।
তিনি আরো জানান, নিহতের বাসা যাত্রাবাড়ীর মাতুয়াইলে। তার পিতার নাম জামাল সরদার।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status