ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
‘১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 29 November, 2026, 2:58 PM

‘১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা’

‘১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা’

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফেরার যে ঘোষণা দিয়েছিলেন সেখান থেকে নিজেকে একপ্রকার সরিয়ে নিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, ১৬ ডিসেম্বর যত ঘনিয়ে আসছে, সবার সুর এভাবেই পরিবর্তন হবে।

রোববার (২৯ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

রাশেদ খাঁন পোস্টে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আবুল আরাফাতের একটি ভিডিও যুক্ত করে দেন।

রাশেদ খাঁন লেখেন, ‘১৬ ডিসেম্বর শেখ হাসিনার ফেরা রাষ্ট্রীয় বিমান পাঠানোর সঙ্গে সম্পর্কিত’ বলে মন্তব্য করেছে এমএ আরাফাত! আগেই বলেছিলাম- ১৬ ডিসেম্বর যত ঘনিয়ে আসছে, সবার সুর এভাবেই পরিবর্তন হবে।

তিনি আরও লেখেন, গতকাল রাতে ফেসবুক লাইভের অডিওবার্তায় শেখ হাসিনা বলেছে- আমি সবকিছু কিনে গুছিয়ে রেখেছি, যদি আমি যাই পরবর্তীতে আরেক জায়গায় বলেছে- সুযোগ পেলে যাব! কিন্তু তিনি ১৬ ডিসেম্বরেই যে আসবেন, এটি একটিবারের জন্যও স্পষ্ট করে বলেননি! এর মধ্য দিয়ে শেখ হাসিনা ১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে একপ্রকার সরিয়ে নিলেন।

পোস্টের শেষে রাশেদ লেখেন, যারা আগুনসন্ত্রাস চালাচ্ছো, তারা কিন্তু সবাই ইন্ডিয়ায় (ভারতে) পালিয়ে যেতে পারবা না। শেখ হাসিনার অডিও বক্তব্যের পরে অন্তত এই সন্ত্রাস থেকে তোমাদের দূরে সরে যাওয়া উচিত। নতুবা নতুন করে বাংলাদেশের জনগণের গণপ্রতিরোধের মুখোমুখি হলে কারও অস্তিত্ব থাকবে না। বাগেরহাটবাসী কিন্তু প্রতিরোধের ধরন বুঝিয়ে দিয়েছে।

প্রসঙ্গত, ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি রাষ্ট্রীয় বিমান চেয়েছিলেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মৃত্যুদণ্ড পাওয়া একজন আসামির এ ধরনের আবদার তামাশা। তাকে দেশে ফেরা মাত্র গ্রেফতার করা হবে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status