ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
যে কারণে একই দিনে পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 14 February, 2022, 11:24 AM

যে কারণে একই দিনে পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস

যে কারণে একই দিনে পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস

প্রতিবার ১৩ ফেব্রুয়ারি বসন্ত উৎসব পালিত হত। কিন্তু ২০২০ সালে বাংলা একাডেমির সংশোধিত বাংলা বর্ষপঞ্জি প্রকাশ করে।

ওই পঞ্জি অনুযায়ী, বসন্ত উৎসব গত দুই বছর থেকে ১৪ ফেব্রুয়ারি পালিত হচ্ছে। এবারও একইভাবে ১৪ ফেব্রুয়ারি পালিত হচ্ছে পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস।

ইংরেজি বর্ষপঞ্জির ১৪ ফেব্রুয়ারি দিনটিকে ভালোবাসা দিবস হিসেবে পালন করা হয় সারা বিশ্বে। তাই বাংলা বর্ষপঞ্জি সংশোধনের পর একই দিনে পড়েছে দিবস দুটি।

বাংলা একাডেমির তথ্য অনুসারে, সংশোধিত বর্ষপঞ্জিতে বৈশাখ থেকে আশ্বিন পর্যন্ত প্রথম ছয় মাস ৩১ দিন, কার্তিক থেকে মাঘ মাস ৩০ দিন এবং ফাল্গুন মাস ২৯ দিন ধরে গণনা করা হবে।

তবে গ্রেগরীয় পঞ্জিকার অধিবর্ষে (লিপ ইয়ার) ফাল্গুন মাস ২৯ দিনের পরিবর্তে ৩০ দিন গণনা করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। তাই সেভাবেই সাজানো হয়েছে নতুন বাংলা বর্ষপঞ্জি। যে কারণে বাংলা বর্ষপঞ্জি সংশোধনের পর একই দিনে পড়েছে বসন্ত উৎসব আর ভালোবাসা দিবস।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status