ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
সাকিব নেই, আইপিএল কি বাংলাদেশের দর্শক হারাবে?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 14 February, 2022, 11:46 AM

সাকিব নেই, আইপিএল কি বাংলাদেশের দর্শক হারাবে?

সাকিব নেই, আইপিএল কি বাংলাদেশের দর্শক হারাবে?

একটা সময় খেলার মাধ্যমেই খেলোয়াড়দের সম্পর্কে মানুষ টুকটাক জানত। মাঠে বসে প্রিয় তারকার খেলা দেখেই তৃপ্তির ঢেকুর তুলে বাড়ি ফিরতে হতো ভক্তদের।

কিন্তু আধুনিকায়নের এই যুগে সামাজিক যোগাযোগমাধ্যমের সুবিধার্ধে প্রিয় তারকার খেলুড়ে জীবন ছাড়াও তার পছন্দ, অপছন্দ তার দৈনন্দিন কার্যক্রম, এমনকি তার ব্যক্তি জীবনও ভক্তদের হাতের নাগালে।

সাকিব আল হাসানের মতো বিশ্বসেরা অলরাউন্ডার তার ক্রীড়াশৈলীর কারণে পুরো বিশ্বেই নন্দিত। তার অসংখ্য-অগণিত ভক্তকুল রয়েছে। ভক্ত সংখ্যার দিক দিয়ে পৃথিবীর শীর্ষ তালিকায় রয়েছেন সাকিব।

সাকিব আল হাসানের এই জনপ্রিয়তার কথা চিন্তা করেই একটানা কয়েক বছর ধারাবাহিক সাকিবকে খেলিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বলিউড সুপারস্টার শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিটিকে দুইবার আইপিএল শিরোপা উপহার দিতে অগ্রণী ভূমিকা রাখেন সাকিব।

কলকাতা নাইট রাইডার্সের আকাশচুম্বি জনপ্রিয়তার পেছনে অগ্রণী ভূমিকা রয়েছে সাকিব আল হাসানেরও। সাকিবের কারণেই কেকেআরের ম্যাচ দেখার জন্য পশ্চিমবঙ্গ এবং সাগরপাড়ের মানুষ হুমড়ি খেয়ে পড়ত। সাকিবের এই জনপ্রিয়তাকে কাজে লাগাতে সর্বোচ্চ চেষ্টা করত কেকেআর।

মূলত সাকিব আল হাসানের কারণেই আইপিএল নিয়ে তুলনামূলক বেশি মাথা ঘামায় বাংলাদেশিরা। ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই মনে করছেন সাকিব না থাকলে বঙ্গপাড়ে দর্শক জনপ্রিয়তা হারাতে পারে আইপিএল! তাদের মতে এমন অনেক দর্শক রয়েছেন যারা সাকিবের মতো তারকার জন্যই নিজের কাজ-কর্ম ফেলে রেখে আইপিএল নিয়ে পড়ে থাকে!

তার মানে অনুমেয়- এবারের আইপিএলে সাকিব না থাকায় বাংলাদেশি দর্শক কমে যাবে। বাংলাদেশিরা আইপিএল বাদ রেখে চোখ রাখবেন ঘরের মাঠে আফগান সিরিজে!

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status