ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
ভালোবাসা দিবসে সিঙ্গেলদের করণীয়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 14 February, 2022, 10:42 AM

ভালোবাসা দিবসে সিঙ্গেলদের করণীয়

ভালোবাসা দিবসে সিঙ্গেলদের করণীয়

আজ অনেকের কাছেই বিশেষ দিন; ভালোবাসা দিবস। যাদের পাশে প্রেমিক বা প্রেমিকা আছেন, তাদের অনেকেরই এই দিনটির জন্য বিশেষ পরিকল্পনা থাকে। কিন্তু সকলের তো তা হয় না। এমন অনেকেই আছেন, যাদের জীবনে এমন কেউ নেই। কিন্তু তারাও চান কেউ থাকুন। এই দিনটিতে তাদের কারও কারও মনখারাপ হতেই পারে।

কিন্তু মনখারাপ করে তো বসে থাকার ইচ্ছে নাও হতে পারে। সেক্ষেত্রে কী করবেন?

অন্য দিনের মতো করেই কাটান: প্রতিদিনের রুটিনই মেনে চলুন। অফিসের কাজ, বাড়ির কাজ— সে সব করতে থাকুন। তাহলেই দেখবেন, আজকের দিনটি যে বিশেষ—সেটি আর মনেও পড়বে না। তাতে মনখারাপ কমবে।

সোশ্যাল মিডিয়াকে না বলুন: আজ সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার চেষ্টা করুন। কারণ আজ সোশ্যাল মিডিয়া ভরে যাবে প্রেমের ছবিতে। সেগুলো মনখারাপ বাড়িয়ে দেবে। বরং বাগানের পরিচর্যা করুন, বা বাড়ি পরিষ্কার করুন। তাতে মনখারাপ কমবে।

পার্টি করুন: যারা সিঙ্গেল, তাদেরকে নিয়ে ডিনার পার্টির আয়োজন করুন। হই-চই করুন। সেখানে এমন কাউকে ডাকবেন না, যিনি প্রেমের সম্পর্কে আছেন। তাতে মনখারাপ বাড়তে পারে।

রান্না করুন: বাবা-মা তো আপনাকে ভালোবাসেন। আজকের দিনটি তাদের জন্য স্পেশাল বানিয়ে দিন। মনখারাপ কমানোর জন্য রান্নার চেয়ে ভালো খুব কম কাজই আছে। আজ বরং নতুন কিছু একটি রেসিপি দেখে রান্না করুন। মনখারাপের অনেকটিই কমে যাবে।

প্রাক্তনের অপছন্দের কাজ করুন: আপনার প্রাক্তন প্রেমিক বা প্রেমিকা অত্যন্ত অপছন্দ করতেন, এমন কোনো একটি কাজ করুন। তাতেও মন ভালো হবে। ধরুন, তিনি হয়তো ভিডিও গেম খেলা অপছন্দ করতেন, বা ছবি আঁকা— তাহলে আজ সেগুলোই করুন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status